Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তেলের পাইপলাইনে বিস্ফোরণ; জ্বলছে আসাম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    তেলের পাইপলাইনে বিস্ফোরণ; জ্বলছে আসাম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৪

    তেলের পাইপলাইনে বিস্ফোরণ; জ্বলছে আসাম

    ভারতের আসামে একটি তেলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আসামে চলমান পরিস্থিতি নয়ের দশকের কথা মনে করিয়ে দিচ্ছে। 

    সে সময় বারবার তেলের পাইপলাইনগুলোকে নিশানা করছিল উলফা। ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায় এ ধরনের ঘটনা হয়ে গিয়েছিল গা সওয়া। তবে পরিস্থিতি পালটে গেছে। শান্তি ফিরছে উত্তরপূর্বের অশান্ত রাজ্যটিতে। এ পরিস্থিতিতে ফের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল ডিব্রুগড় জেলায়। 

    সর্বশেষ প্রাপ্ত খবর জানা গেছে, বুড়ি দিহিং নদীর মধ্যে দিয়ে যাওয়া একটি পাইপে বিস্ফোরণ ঘটেছে। ফলে ডিব্রুগড় জেলার নাহরকাটিয়ার দীঘলিবিল এলাকার চাচনি গ্রামের কাছেই নদীবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন। 

    স্থানীয়রা বলছেন, শুক্রবার গভীর রাতে বিস্ফোরণটি ঘটেছে। গত তিনদিন ধরেই জ্বলছে আগুন। দমকল, অয়েল ইন্ডিয়া ও ডিব্রুগড় তেল শোধনাগারের কর্তৃপক্ষের কাছে খবর গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক গ্রামবাসীর দাবি, নদীর মধ্যে দিয়ে যাওয়া পাইপটি পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হয়। কোনোভাবে সেটিতে অয়েল ইন্ডিয়ার দুলিয়াজান প্লান্ট থেকে অপরিশোধিত তেল ঢুকে যায়। তারপরই ঘটে ভয়াবহ  বিস্ফোরণ। 

    এদিকে,  গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। যেকোনো মুহূর্তে আগুন আরও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পাশাপাশি নাশকতার দিকটিই উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। জলের পাইপে কীভাবে তেল এলো সেই কথাই ভাবিয়ে তুলছে অনেককে। 

    প্রসঙ্গত, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর  ও যোরহাট জেলায় বিশেষভাবে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন)। এই বিস্ফোরণের নেপথ্যে তাদের হাত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। সদ্য স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক 'বড়ো চুক্তি'। পৃথক বড়োল্যান্ডের দাবি প্রত্যাহার করেছে উগ্রপন্থী সংগঠন 'ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড' (এনডিএফবি) এবার সেই পথেই চলার উদ্যোগ নিয়েছে 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-স্বাধীন' (ইউএলএফএ-আই)। প্রায় চার দশক পর আসামে ফিরছেন সংগঠনের প্রধান পরেশ বড়ুয়া। এপ্রিল মাসের মাঝামাঝি 'রঙ্গালি বিহু' উপলক্ষে উলফা-র সঙ্গে শান্তি চুক্তি হিসেবে আসামবাসীকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার বলে জল্পনা। এই পরিস্থিতিতে এই বিস্ফোরণ নয়া সমীকরণ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬