Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাস নিয়ে উদ্বেগে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনাভাইরাস নিয়ে উদ্বেগে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪

     করোনাভাইরাস নিয়ে উদ্বেগে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা

    এ সময়ে সিঙ্গাপুরের আবহাওয়া রাতে কিছুটা ঠান্ডা। তবে দিনের বেলায় বেশ গরম। দিনে ও রাতে আবহাওয়ার এমন পার্থক্যের কারণে অনেকেরই সর্দি ও জ্বর হওয়া স্বাভাবিক। কিন্তু করোনাভাইরাস আতঙ্কের কারণে এখন সামান্য সর্দি কিংবা জ্বর হলেই অনেকেই ভয়ে অস্থির হয়ে উঠছেন।

    শনিবার এক বন্ধুকে দেখলাম মুখে সার্জিক্যাল মাস্ক পরিধান করে বসে আছে। জিজ্ঞাসা করতেই উত্তর দিলো, 'আমার নাক দিয়ে পানি ঝরছে। আর জ্বর অনুভব হচ্ছে। আমার মনে হয়, করোনাভাইরাস আক্রমণ করল। এই অল্প বয়সে মরে গেলে কী করে হবে? আমি মনে হয় আর বাঁচুম না।' সর্দি আর সামান্য জ্বর হলেই যে করোনাভাইরাস না যুক্তি দিয়ে তাকে সেটা বোঝাতে পারলাম না।

    তাকে বললাম, 'গত সপ্তাহে আমারও সর্দি হয়েছিল। সর্দির কারণে গত তিন দিন সমস্যায় ছিলাম। ভয়ঙ্কর সর্দির কারণে রুম থেকে বের হতে পারছিলাম না। কিন্তু এখন ঠিক হয়েছে।' আমার কথায় সে কিছুটা স্বস্তি পেয়েছে বলে মনে হয়েছে।

    এবার সে উঠে দাঁড়িয়ে বলল, 'ঠিক আছে ডাক্তারের কাছে যাই। তারপর বাসায় গিয়ে সরষে ভর্তা বানিয়ে গরম ভাত খেয়ে দেখি কী অবস্থা।' আজ তাকে দেখলাম, সুস্থভাবে অফিসে এসেছে। করোনাভাইরাস নিয়ে খবর শুনতে শুনতে সামান্য অসুখ হলেও আমাদের মস্তিষ্ক এখন এ ছাড়া অন্যকিছু ভাবতে পারে না।

    তাছাড়া গতকাল এক বাংলাদেশি সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনার পর অনেকেই দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। স্ট্যাটাসে স্থানীয় মোস্তফা সেন্টারের দিকে বাংলাদেশি প্রবাসীদের না যাওয়ার জন্য বলা হচ্ছে। অবস্থা খুব খারাপ উল্লেখ করে সাবধানে থাকার জন্য আহ্বান করা হচ্ছে। কারণ করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি মোস্তফা সেন্টারে যাওয়ার পরই আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এক বাংলাদেশি প্রবাসী ভাইকে করোনাভাইরাস আতঙ্কে কেঁদে দিতে দেখলাম। তার বাবাকে মোবাইল ফোনে কল দিয়ে বললেন, 'বাবা তুমি আমাকে চাও, নাকি টাকা?' তার কথা শুনে আমিও অবাক। তবে তার বাবার উত্তর শুনতে পেলাম না।

    সে আবারও বলল, 'বাবা সিঙ্গাপুরের অবস্থা খুবই খারাপ। একজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সকাল বিকাল শরীরের তাপমাত্রা মাপা হয়। চারপাশে শুধু করোনাভাইরাস। আমি সিঙ্গাপুর থাকলে করোনাভাইরাসে আক্রান্ত হইয়া মইরা যামু।' তখন দেখলাম, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে।

    শুধু উল্লেখিত প্রবাসীরাই নয়, করোনাভাইরাস আতঙ্কে পুরো সিঙ্গাপুরবাসী। সিঙ্গাপুরের প্রতিটি এলাকায় করোনা সংক্রান্ত বিষয়ে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। তবে যেহেতু মানবদেহ থেকে এ রোগ ছড়ায় তাই মানুষের মাঝে আতঙ্ক কমছেই না। প্রবাসী বাঙালিদের আতঙ্কটাও যেন একটু বেশি। কারণ তারা পরিবার-পরিজন ছাড়াই সেখানে অবস্থান করছেন। অসুস্থ হলে সেবা কে করবেন এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬