Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাখাইনে স্কুলে হামলা ১৯ শিক্ষার্থী আহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    রাখাইনে স্কুলে হামলা ১৯ শিক্ষার্থী আহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৫

     রাখাইনে স্কুলে হামলা ১৯ শিক্ষার্থী আহত

    মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে গোলা হামলায় অন্তত ১৯ শিক্ষার্থী আহত হয়েছে। দেশটির সেনাবাহিনী কিংবা সশস্ত্র বৌদ্ধ বিদ্রোহীদের কেউই এই হামলার দায় স্বীকার করছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবারের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

    ২০১৮ সাল থেকে আরও স্বায়ত্তশাসন শাসনের দাবিতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা বৃদ্ধির ফলে সেখানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ২০১৭ সালে সেনাবাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞ ও নিধন অভিযানের কারণে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

    দেশটির পার্লামেন্টের স্থানীয় এমপি বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে রাখাইনের বুথিডং শহরতলীর খেমে চাউং নামক গ্রামের একটি স্কুলে কামানের গোলা আঘাত হানে। তবে এই হামলার জন্য কারা দায়ী সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন ওই আইনপ্রণেতা।

    তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ওই হামলায় ১৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র অবশ্য এই হামলার দায় বিদ্রোহী গোষ্ঠীদের ওপর চাপিয়ে ২০ জন শিক্ষার্থী আহত হওয়ার কথা জানিয়েছেন।

    বার্তা সংস্থা রয়টার্সকে ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেন, ‘পাশের একটি সামরিক চৌকিতে আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিয়েছি। এছাড়া পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলটির এক শিক্ষক বার্তা সংস্থা এএফপি-কে কীভাবে তার স্কুলে হামলার ঘটনা ঘটলো এবং ২১ জন আহত হলেন তার বিস্তারিত বলেছেন।

    তিনি বলেন, এক মেয়ে শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া বেশিরভাগ আঘাত পেয়েছে তাদের মাথা ও পায়ে। আহত শিক্ষার্থী খামি নৃ-গোষ্ঠীর। রাখাইন রাজ্যটিতে নানা ধর্মের ও বিভিন্ন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বাস। এ নিয়ে রাজ্যটিতে নানা ধরনের জটিলতা রয়েছে।

    তবে আরাকান আর্মির এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের যোদ্ধারা এই হামলা চালায়নি। এছাড়া তাদের হাতে এমন কোনো কামান নেই যেগুলো গতকাল ওই স্কুলে আঘাত হেনেছে। তিনি এই হামলার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করেছেন।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬