Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ব্রিটেনের দিকে ধেয়ে আসছে ‘বোমা সাইক্লোন’, শত শত ফ্লাইট বাতিল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ব্রিটেনের দিকে ধেয়ে আসছে ‘বোমা সাইক্লোন’, শত শত ফ্লাইট বাতিল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৮

     ব্রিটেনের দিকে ধেয়ে আসছে ‘বোমা সাইক্লোন’, শত শত ফ্লাইট বাতিল

    উত্তর আটলান্টিকের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে যুক্তরাজ্যের দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডেনিস। দেশটির আবহাওয়া অফিস বলছে, আটলান্টিকে এই ঝড় প্রবল শক্তি সঞ্চল করে বোমা ঘূর্ণির রূপ নিয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন প্রান্তে অপ্রত্যাশিত বন্যা ও মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে।

    ভয়ঙ্কর এই ঝড়ের তাণ্ডবের শঙ্কায় বাজেট এয়ারলাইন ইজিজেট যুক্তরাজ্যে তাদের ২৩৪টি ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করেছে। এতে ৪০ হাজারের বেশি যাত্রী সমস্যার মুখে পড়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে ঘণ্টায় ৭০ মাইলের বেশি শক্তি নিয়ে প্রবল বাতাসের সঙ্গে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

    সর্বশেষ এই ঝড়-সহ চলতি বছরে যুক্তরাজ্যে মোট চারটি শক্তিশালী ঝড় আঘাত হানছে। গত সপ্তাহে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি প্রবল বাতাস নিয়ে ঘূর্ণিঝড় সিয়ারা আঘাত হানে। ফলে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বর্ষণের কারণে বন্যাও দেখা দেয়। সেই ঝড়ের তাণ্ডবের ক্ষত না শুকাতেই আবারও শক্তিশালী ঘূর্ণিঝড় ডেনিসের মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।

    গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড় কিয়ারাকে গত এক শতাব্দির মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে দাবি করা হচ্ছে। যুক্তরাজ্যে এই ঝড়ের তাণ্ডবে অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। এক হাজার ২০০ মাইল প্রশস্ত ঘূর্ণিঝড় ডেনিস দেশটির ইয়র্কশায়ারের ক্যাল্ডার ভেলিতে মহাবিপদ ডেকে আনতে পারে। কারণ এই অঞ্চলটি গত সপ্তাহের ঘূর্ণিঝড় কিয়ারার তাণ্ডবে ও ভারী বর্ষণের কারণে এখনও পানির নিচে রয়েছে।

    ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর দেশটির আবহাওয়া দফতরের বরাত দিয়ে বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ডেনিস আঘাত হানতে পারে।

    ব্রিটিশ আবহাওয়া দফতর গত সাতদিনে অন্তত আটবার আবহাওয়া সতর্কতা জারি করেছে। এতে স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চল, উত্তর ইংল্যান্ড, ওয়েলস এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে ঘূর্ণিঝড় ডেনিস। এসব এলাকায় বন্যা পরিস্থিতির কারণে মানুষের জীবন হুমকির মুখে পড়তে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর।

    আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড় ডেনিস বোমা সাইক্লোনে রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ঝড়ের কারণে বাতাসের চাপ কমে গেছে ২৪ মিলিবার। এই ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় ইজিজেটের পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজ-সহ বেশ কিছু বিমান সংস্থা যুক্তরাজ্যে বিমানের চলাচল স্থগিত করেছে।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬