Journalbd24.com

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা ভাইরাস: অসুস্থ ও বয়স্করা বেশি ঝুঁকিতে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২০

    আরো খবর

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    করোনা ভাইরাস: অসুস্থ ও বয়স্করা বেশি ঝুঁকিতে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২০

    করোনা ভাইরাস: অসুস্থ ও বয়স্করা বেশি ঝুঁকিতে

    চীনের স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের ৭০ হাজারেরও বেশি কেইসের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। এ ভাইরাসের প্রাদুর্ভাবের পর এটিই এ বিষয়ে সবচেয়ে বড় প্রতিবেদন।

    মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

    চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিসিডিসি) তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা। এছাড়া, ভাইরাস আক্রান্তদের ৮০ শতাংশ কেইসই গুরুতর ছিল না।

    গবেষণা প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২ দশমিক ৩ শতাংশ। ভাইরাসটির শনাক্তস্থল চীনের হুবেই প্রদেশে মৃত্যুর হার ২ দশমিক ৯ শতাংশ এবং পৃথিবীর অন্য অংশে ০ দশমিক ৪ শতাংশ। এছাড়া, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

    মঙ্গলবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৭২ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু হয়েছে ১৮৬৮ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৮৬ জন, যাদের মধ্যে ১৮০৭ জনই হুবেই প্রদেশের। নতুন করে মৃত্যু হয়েছে ৯৮ জনের। চীনা কর্তৃপক্ষের মতে, ১২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

    সোমবার ‘চাইনিজ জার্নাল অব এপিডেমিওলজি’তে প্রকাশিত সিসিডিসি’র প্রতিবেদনটিতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ৭২ হাজার ৩১৪ জনের কেইস নিয়ে গবেষণা করা হয়। এর মধ্যে নিশ্চিত ৪৪ হাজার ৬৭২টি কেইস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    এতে বলা হয়, কেইসগুলোর মধ্যে ৮০ দশমিক ৯ শতাংশই ছিল মৃদু, ১৩ দশমিক ৮ শতাংশ গুরুতর এবং ৪ দশমিক ৭ শতাংশ মারাত্মক গুরুতর। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৮০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি, যা মোট মৃত্যুর ১৪ দশমিক ৮ শতাংশ। নয় বছর বয়স পর্যন্ত কোনো শিশুর এবং তারপর থেকে ৩৯ বছর বয়সী কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। যাদের বয়স ৪০ এর কোঠায়, তাদের মৃত্যুর হার ০ দশমিক ৪ শতাংশ, ৫০ এর কোঠায় মৃত্যুর হার ১ দশমিক ৩ শতাংশ, ৬০ এর কোঠায় ৩ দশমিক ৬ শতাংশ এবং ৭০ এর কোঠায় ৮ শতাংশ।

    পুরুষদের মৃত্যুর হার নারীদের চেয়ে বেশি, যা যথাক্রমে ২ দশমিক ৮ শতাংশ এবং ১ দশমিক ৭ শতাংশ। এছাড়া, যাদের হৃদরোগ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট বা উচ্চ রক্তচাপ রয়েছে, ভাইরাসে আক্রান্ত হলে তারাও বেশি ঝুঁকিতে থাকেন।

    চীনে চিকিৎসা সেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯ জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

    এ ভাইরাসে আক্রান্ত হওয়ার হার বেড়েছিল ২৩ থেকে ২৬ জানুয়ারি। এরপর তা আবার কমতে শুরু করে। ভাইরাস সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার অন্যতম কারণ শহরগুলো অবরুদ্ধ করে রাখা এবং কোভিড-১৯ সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া।

    তবে প্রতিবেদনটিতে হুঁশিয়ারি জানিয়ে বলা হয়, অবরুদ্ধ অবস্থার অবসান হলে এবং ছুটি কাটিয়ে আরও মানুষ শহরে এলে নতুন করে যেন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা না দেয়, তার প্রস্তুতি নিতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬