Journalbd24.com

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • লন্ডনের মসজিদে মুয়াজ্জিনের ওপর ছুরি হামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৯:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৯:৪৩

    আরো খবর

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    লন্ডনের মসজিদে মুয়াজ্জিনের ওপর ছুরি হামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৯:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৯:৪৩

    লন্ডনের মসজিদে মুয়াজ্জিনের ওপর ছুরি হামলা

    লন্ডন শহরের কেন্দ্রে এক মসজিদের ভেতরে ছুরি হামলা করায় হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ব্যক্তি, যার বয়স ৭০-এর কোঠায়, রিজেন্টস পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে হওয়া আক্রমণে আহত হয়েছেন।

    তবে পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করছে না।

    বিবিসি বাংলার খবরে ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করা হয়েছে। মসজিদে থাকা কয়েকজন পুলিশ আসার আগ পর্যন্ত নামাজ বাদ দিয়ে ২৯ বছর বয়সী আক্রমণকারীকে আটকে রাখে।

    এক বিবৃতিতে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে আহত ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন - যিনি আযান দিয়ে থাকেন - এবং দুপুরের নামাজের কিছুক্ষণ পর স্থানীয় সময় ৩টার দিকে আক্রমণের শিকার হন।

    মসজিদের মহাপরিচালক ডক্টর আহমাদ আল দুবাইয়ান জানান যে হাসপাতালে থাকা মুয়াজ্জিনের সাথে স্বল্প সময়ের জন্য ফোনে কথা হয়েছে তার এবং তিনি বলেছেন যে তিনি সুস্থ আছেন।

    মসজিদের একজন উপদেষ্টা আয়াজ আহমাদ মন্তব্য করেছেন যে ছুরি হামলাটি ‘প্রাণঘাতী হতে পারতো যদি মসজিদে নামাজ পড়তে আসা মানুষজন বাধা না দিতেন।’

    মসজিদের ভেতর থেকে পাওয়া ছবি থেকে দেখা যায় যে লাল টুপিসহ পোশাক, জিন্স পরা খালি পায়ের একজন পুরুষকে পুলিশ কর্মকর্তারা চেপে ধরে রেখেছেন।

    একটি ভিডিওতে দেখা যায় যে চেয়ারের নীচে একটি ছুরি পড়ে আছে।

    লন্ডনের ফেইথস ফোরামের পরিচালক মুস্তাফা ফিল্ড সাংবাদিকদের জানান যে ভুক্তভোগীর ‘ঘাড়ের কাছে ছুরি দিয়ে আঘাত করা হয়।’

    তিনি বলেন: ‘জামাতে নামাজ পড়তে থাকাদের কয়েকজন নামাজ ছেড়ে হামলাকারীকে প্রতিহত করে।’

    হামলার প্রত্যক্ষদর্শী আবি ওয়াতিক জানিয়েছেন যে হামলাকারীকে এর আগেও মসজিদে দেখা গেছে।

    ৫৯ বছর বয়সী ওয়াতিক বলেন, ‘হামলাকারী মুয়াজ্জিনের পেছনে নামাজ পড়ছিলেন। সেখান থেকেই হঠাৎ আক্রমণ করেন।’

    পুলিশও ধারণা করছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঐ এলাকায় ‘স্থানীয় জনসাধারণ ও নামাজ পড়তে আসা মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা’ দিতে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।

    স্থানীয় পুলিশ সুপারিন্ডেন্ট হেলেন হার্প জানিয়েছেন: ‘১৯ বছর বয়সী এক পুরুষকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তিনি মসজিদের ভেতরে প্রার্থনারত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।’

    প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন যে তিনি এই ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত’ এবং তিনি ‘ভুক্তভোগী এবং ক্ষতিগ্রস্থদের সাথে সহমর্মিতা’ জ্ঞাপন করেছেন।

    লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন যে মেট্রোপলিটান পুলিশ ‘ঐ এলাকায় অতিরিক্ত জনবল’ নিয়োগ করছে।

    তিনি টুইট করেছেন, প্রত্যেক লন্ডনবাসী তাদের প্রার্থনার স্থানে নিরাপদ বোধ করার অধিকার রাখে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬