Journalbd24.com

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা ভাইরাস: ৩ হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:২২

    আরো খবর

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    করোনা ভাইরাস: ৩ হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:২২

    করোনা ভাইরাস: ৩ হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা

    চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩ হাজার ৫১ জন নিহত হয়েছে। শুধু চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯১২ জন। চীনের বাইরে নিহত হয়েছে ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৭২ জন।

    নিহত হওয়া দেশগুলোর মধ্যে ইরানে ৫৪, ইটালিতে ৪১, দক্ষিণ কোরিয়ায় ২১, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, হংকং ও ফ্রান্স ২, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও তাইওয়ানে ১ জন করে।

    এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৬ জন এবং চীনের বাইরে ৮ হাজার ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৩৫৩ জনের অবস্থা আশঙ্কানক। এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ১১৪ জন সুস্থ হয়েছে।

    সোমবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২০২ জন এবং মারা গেছে ৪২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ২৬ জন এবং মারা গেছে ২ হাজার ৯১২ জন।

    হুবেই প্রদেশের রাজধানী উহান, সেখানাকার একটি জীবন্ত প্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।

    এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না।কারণ, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসেব পরিসংখ্যানে ধরা হচ্ছে। তাই এর প্রকৃত হিসেব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।

    চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ৬৭টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৩ হাজার ৭৩৬ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ।

    ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণে সতর্কতা, নিষেধাজ্ঞা জারি এবং কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ অনেক দেশ চীন থেকে আগত যাত্রীদের ভিসা বাতিল করেছে।ভাইরাসের কারণে, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। চীনে অধিকাংশ বিমান সংস্থার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্সসহ আরও অনেক দেশ তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিচ্ছে।

    এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) চীনে ৮ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া চীনে ৩ হাজার স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছেন।

    চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশে রয়েছে ২ হাজার ৫০২।

    গত ডিসেম্বরে চীনে উদ্ভূত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।এখন পর্যন্ত চীনের বাইরে বিশ্বের ৬৭টি দেশে ৮ হাজার ৫৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৮- হাজার ২৬ জন।

    যেসব দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে-

    চীন- ৮০ হাজার ২৬ জন, দক্ষিণ কোরিয়া- ৩ হাজার ৭৩৬, ইটালি- ১ হাজার ৭০১, ডায়মন্ড প্রিন্সেস জাহাজ- ৭০৫, ইরান- ৯৭৮, জাপান- ২৫৬, সিঙ্গাপুর- ১০৬, হংকং- ১০০, জার্মানি- ১৩০, যুক্তরাষ্ট্র- ৭৬, ফ্রান্স- ১৩০, কুয়েত- ৪৬, স্পেন- ৮৪, থাইল্যান্ড- ৪২, তাইওয়ান- ৪০, বাহরাইন-৪৭, অস্ট্রেলিয়া- ২৯, মালয়েশিয়া- ২৯, যুক্তরাজ্য- ৩৬, আরব আমিরাত- ২১, কানাডা- ২৪, ভিয়েতনাম- ১৬, সুইজারল্যান্ড- ২৪, সুইডেন- ১৪, ম্যাকাও- ১০, অস্ট্রিয়া- ১৪, ইরাক- ১৯, ইজরাইল- ১০, নরওয়ে- ১৯, ওমান- ৬, ক্রোয়েশিয়া-৭, গ্রীস- ৭, লেবানন- ১০, ফিলিপাইন- ৩, ডেনমার্ক- ৪, ফিনল্যান্ড- ৬, জর্জিয়া- ৩, ভারত- ৩, মেক্সিকো- ৫, রোমানিয়া- ৩, নেদারল্যান্ড- ১০, পাকিস্তান- ৪, রাশিয়া- ২, আফগানিস্তান-১, আর্মেনিয়া- ১, আলজেরিয়া- ৩, আজারবাইজান- ৩, বেলারুশ- ১, বেলজিয়াম- ২, ব্রাজিল- ২, কম্বোডিয়া- ১, ইকুয়েডর- ৬, মিশর- ২, এস্তোনিয়া- ১, আইসল্যান্ড- ৩, আয়ারল্যান্ড- ১, লিথুনিয়া- ১, লুক্সেমবার্গ – ১, উত্তর ম্যাসেডোনিয়া- ১, মোনাকো- ১, নেপাল- ১, নিউজজিল্যান্ড- ১, নাইজেরিয়া- ১, কাতার- ৩, সান ম্যারিনো- ৮, চেক রিপাবলিক- ৩, ডমিনিকান রিপাবলিক- ১, স্কটল্যান্ড- ১ ও শ্রীলঙ্কা- ১ জন।

    বিষয়:
    করোনা ভাইরাস, চীন

    সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস, চীন

    ২১ মে, ২০১৯
    অ্যাপল পণ্য বর্জনের ঘোষণা চীনের
    ১ জুলাই, ২০১৯
    প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ
    ৩১ জুলাই, ২০১৯
    ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
    ২৬ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
    ২৭ জানুয়ারী, ২০২০
    আগুনের গতিতে ছড়াচ্ছে করোনা, মৃত ৮০!
    ২৭ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬