Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক, মৃত ২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০ ১৬:৫১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পাকিস্তানে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক, মৃত ২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০ ১৬:৫১

     পাকিস্তানে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক, মৃত ২

    পাকিস্তানে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে একদিনে শতাধিক মানুষ আক্রান্ত এবং প্রথমবারের মতো দু'জনের প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা তিনশ পেরিয়ে গেছে।

    দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর খান ঝাগরা বলেছেন, করোনায় মার্দানে একজন মারা গেছেন। টুইটারে এই খবর জানানোর দুই ঘণ্টা পর তিনি দ্বিতীয় টুইট করেন। এতে তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে করোনাভাইরাসে আরও একজনের প্রাণহানি ঘটেছে।

    পেশওয়ারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় ব্যক্তি মারা গেছেন। তবে বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি। পাকিস্তানে এখন পর্যন্ত ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিন্ধ প্রদেশে। এই প্রদেশেই আক্রান্তের সংখ্যা ২১১ জনে পৌঁছেছে। এছাড়া দেশটির বেলুচিস্তান প্রদেশে ৪৫, পাঞ্জাবে ৩৩, খাইবার পাখতুনখাওয়ায় ৩৪, আজাদ জম্মু-কাশ্মীরে ১৬ এবং ইসলামাবাদে দু'জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার বলেছেন, এই প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। টুইটে তিনি বলেছেন, আমি নিশ্চিত করছি যে, পাঞ্জাবে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩৩ জনে। প্রদেশের ডেরা গাজী খানে কোয়ারেন্টাইনে থাকা ২০ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

    তবে পাকিস্তানে করোনায় আক্রান্তদের অধিকাংশই প্রতিবেশি ইরানে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। করোনার ভয়াবহ প্রকোপের মুখে থাকা ইরান থেকে ফেরার পরপরই পাকিস্তানিরা করোনায় আক্রান্ত হন। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলেছেন, স্থানীয়ভাবে করোনা সংক্রমণের ঘটনা মাত্র অর্ধ ডজন।

    প্রতিবেশি ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে অন্তত ৯৬০ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের প্রধান ক্রসিং পয়েন্ট বেলুচিস্তান প্রদেশের তাফতানে। গত ১৬ মার্চ থেকে এই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬