Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • এক মাস লকডাউনের ঘোষণা দিলো নিউজিল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১২:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১২:৫১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    এক মাস লকডাউনের ঘোষণা দিলো নিউজিল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১২:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১২:৫১

    এক মাস লকডাউনের ঘোষণা দিলো নিউজিল্যান্ড

    করোনাভাইরাসের বিস্তাররোধে এক মাসের লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সোমবার থেকে দেশটিতে এই লকডাউন কার্যকর হবে। নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এ ঘোষণা দেন।

    তিনি বলেন, আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে দেশটির নাগরিকদের চলাচলের ওপর গুরুত্বপূর্ণ বিধিনিষেধ আরোপ করা হলো। কিন্তু মানুষজনের জীবন বাঁচাতে এবং ভাইরাসের বিস্তার ধীর করতে এটা প্রয়োজন ছিল।

    এক সংবাদ সম্মেলনে আরডার্ন বলেন, এখন আমরা জাতি হিসেবে সবাই সেলফ আইসোলেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এসব পদক্ষেপ ছাড়া হাজার হাজার নিউজিল্যান্ডারের মৃত্যু হতে পারে।

    এদিকে আরডার্নের এই ঘোষণার পর মানুষজন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সুপারমার্কেটে ভিড় জমায়। যদিও নিউজিল্যান্ড সরকার বলছে, দেশটিতে প্রয়োজনীয় জিনিসপত্রের যথেষ্ট মজুদ রয়েছে এবং দোকানপাট খোলা থাকবে।

    এছাড়া বিমানবন্দরগুলোও জনাকীর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই বিধিনিষেধ কার্যকর করার আগে স্থানীয় নিউজিল্যান্ডাররা তাদের ঘরবাড়িতে ফিরে আসবে।

    অন্যদিকে নিউজিল্যান্ডের পুলিশ প্রধান মাইক বুশ বলেছেন, সবাই আইন মানছে কিনা তা তদারকি করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আমাদের কঠোর হতে হোক এটা আমরা চাই না। কিন্তু প্রয়োজন হলে সেটা করতে হবে।

    উল্লেখ্য, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত দেশটিতে করোনায় কারও মৃত্যু হয়নি।

    বিষয়:
    করোনা ভাইরাস

    সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস

    ২৬ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
    ২৭ জানুয়ারী, ২০২০
    আগুনের গতিতে ছড়াচ্ছে করোনা, মৃত ৮০!
    ২৭ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
    ২৯ জানুয়ারী, ২০২০
    চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২
    ৩০ জানুয়ারী, ২০২০
    করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭০
    ৩১ জানুয়ারী, ২০২০
    করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২১৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬