Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইতালিতে একদিনে মৃত্যু ৭৪৩ জনের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১১:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১১:২২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইতালিতে একদিনে মৃত্যু ৭৪৩ জনের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১১:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১১:২২

    ইতালিতে একদিনে মৃত্যু ৭৪৩ জনের

    মৃত্যু যেন ইতালির পিছু ছাড়ছে না। চীনের উহান শহর থেকে আগত করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মৃত্যুর সংখ্যা যেমন দিনদিন বাড়ছে তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা আগেই চীনকে ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আগামী দুদিনেই চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

    করোনাভাইরাস আতঙ্কে হতাশায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ। শুধু মঙ্গলবার একদিনে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬০১ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছয় হাজার ৮২০জন। একদিনে নতুন আক্রান্ত পাঁচ হাজার ২৪৯জন।

    দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৩৯৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৯৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৪ হাজার ৩০ জন।

    এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

    প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে জনগণের সচেতনত বৃদ্ধি করতে মনে সাহস জোগাতে প্রায় প্রতিদিনই জনগণকে সান্ত্বনা দিয়ে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন। কারও যেন মনোবল এখনই দুর্বল হয়ে না যায় সে কথা বলছেন। করোনা মোকাবেলায় জনগণের জন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। এ পর্যন্ত ৩২.৫ বিলিয়ন ইউরো দেশের অচলাবস্থা কাটিয়ে উঠার জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করেছেন। একইসঙ্গে প্রশাসনে আরও নজরদারি বাড়ানো হয়েছে গোটা ইতালিতে।

    প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে দেশজুড়ে ‘জরুরি নয়’ এমন সব ধরনের ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া বাড়ির বাইরে সব ধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভেন্ডিং মেশিনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। সুপারমার্কেট, ফার্মেসি, পোস্ট অফিস ও ব্যাংক খোলা থাকবে এবং গণপরিবহনও সচল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

    জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে বলেন, ‘আমরা দেশের উৎপাদন ইঞ্জিনের গতি ধীর করবো কিন্তু বন্ধ করবো না।’ তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি বর্তমানে কঠিন সময় পার করছে। তবে দেশের এই কঠিনতম সময় সহসাই কাঁটিয়ে উঠার আশ্বাস দেন তিনি।

    ইতালিতে বর্তমান জরুরি আইন অমান্য করলে ‘৪০০ ইউরো থেকে ৩০০০ ইউরো’ জরিমানা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে।

    ইতালির সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চল লম্বারদিয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভাইরাস যতদিন শেষ না হয় ততদিন ধৈর্য ধরে যেন সবাই চলাফেরা সীমিত করে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান লোম্বারদিয়ার প্রসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা।

    এদিকে ইতালির ২০ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া ,ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ৪০২ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে চার হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে ।

    মাক্সসহ অন্যান্য জিনিসের সংকটকালীন সময়ে চীন থেকে ১.৫ মিলিয়ল মাক্সের একটি চালান গতকাল মিলানে এসে পৌঁছেছে বলে জানান লোম্বারদিয়ার প্রসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে,স্পেন ৪৯৭,জার্মান ৩৪ ফ্রান্স ২৪০,সুইজারল্যান্ড ২,নেদারল্যান্ড ৬৩, অস্ট্রিয়া ৭,বেলজিয়াম ৩৪,নরওয়ে ২,সুইডেন ৯,ডেনমার্ক ৮,গ্রিস ৩, পর্তুগাল ১০ জন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬