Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাসে হুমকির মুখে বিশ্বের খাদ্য নিরাপত্তা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৬:৫৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনাভাইরাসে হুমকির মুখে বিশ্বের খাদ্য নিরাপত্তা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৬:৫৫

    করোনাভাইরাসে হুমকির মুখে বিশ্বের খাদ্য নিরাপত্তা

    করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে পড়েছে বিশ্বের এক পঞ্চমাংশ মানুষ। এই পরিস্থিতিতে কয়েকটি দেশ রপ্তানি বন্ধ করে দেওয়ায় হুমকির মুখে পড়েছে বিশ্বের খাদ্য নিরাপত্তা।

    বিশ্বের ২০০ দেশ ও অঞ্চলের প্রায় চার লাখ ৭০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ২১ হাজার। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ায় অনেক দেশেই মানুষ আতঙ্কিত হয়ে বিপুল পরিমাণ টয়লেট পেপার ও স্যানিটাইজারের মতো পণ্য কিনে মজুত করছে। এ কারণে সুপারমার্কেটের তাকগুলো খালি হয়ে যাওয়া এখন সাধারণ ঘটনা। এই উদ্বেগের মধ্যে নিজেদের নাগরিকদের জন্য নিত্যপণ্য সরবরাহ নিশ্চিতে অনেক দেশ খাদ্যদ্রব্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের অর্থনীতিবিদ ফিন জাইবেল বলেন, ‘মানুষ ভয় পাচ্ছে। বড় রপ্তানিকারকরা যদি খাদ্যপণ্য দেশেই রেখে দেয় তাহলে ক্রেতাদের জন্য এটা সত্যিকারার্থে উদ্বেগের।  মৌলিকভাবে বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থা বেশ ভালো হলেও এটা উদ্বেগের, যুক্তিসঙ্গত নয়।’

    চাল রপ্তানিতে বিশ্বে তৃতীয় ভিয়েতনাম, আর গম রপ্তানিতে নবম হচ্ছে কাজাখস্তান। অভ্যন্তরীণ চাহিদা নিয়ে উদ্বেগের কারণে এই দুই দেশই রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় চাল রপ্তানিকারক ভারতে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। ইতোমধ্যে দেশটি কয়েকটি রপ্তানি আদেশ স্থগিত করেছে।

    রাশিয়ার ভেজিটেবল অয়েল ইউনিয়ন সূর্যমুখী ফুলের বিচি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। আর মালয়েশিয়া পামঅয়েল রপ্তানির গতিতে হ্রাস টেনেছে। অতিরিক্ত চাহিদার কারণে ইতোমধ্যে চালের দাম বেড়ে গেছে অনেক দেশে।

    সিঙ্গাপুরভিত্তিক এক জ্যেষ্ঠ ব্যবসায়ী বলেন, ‘এটা সরবরাহ ইস্যু। ভিয়েতনাম রপ্তানি বন্ধ করেছে। ভারত লকডাউনে আছে এবং থাইল্যান্ডও একই পদক্ষেপ নিতে পারে।’

    ২০০৮ সালে খাদ্য সংকটের সময় চালের দাম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছিল। রপ্তানি নিষেধাজ্ঞা ও আতঙ্কিত কেনাকাটার কারণে ওই সময় টনপ্রতি চালের দাম হয়েছিল এক হাজার মার্কিন ডলার।

    সিঙ্গাপুরের ওই ব্যবসায়ী বলেন, ‘আমরা ২০০৮ সালের পুনরাবৃত্তি দেখতে পারি। তবে একটি বিষয় হচ্ছে, বিশ্বে পর্যাপ্ত যোগান আছে। বিশেষ করে ভারতে রয়েছে বিশাল মজুত।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬