Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১০২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১২:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১২:৫৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারতে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১০২৪

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১২:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১২:৫৯

    ভারতে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১০২৪

    ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সোমবার করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এই ৬ জন দিল্লি, গুজরাট, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র ও তেলঙ্গানা রাজ্যের।

    সে হিসাবে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু ঘটল ২৭ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৬ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। নতুন আক্রান্তের সংখ্যা যোগ করে সোমবার পর্যন্ত ভারতে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১০২৪ জনে।

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছে।

    এদিকে দেশটির সেনাবাহিনীতে করোনার থাবা পড়েছে। দুজন সেনাসদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

    তাদের একজন কলকাতার কমান্ড হাসপাতালের চিকিৎসক। অন্যজন দেরাদুনের এক জুনিয়র কমিশনড অফিসার।

    এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যানের সঙ্গে কিছুটা গরমিল রয়েছে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া হিসাবের সঙ্গে।

    সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ১০২৪ দেয়া হলেও রাজ্যগুলো থেকে পাওয়া তথ্য সমন্বয় করলে সংক্রমণের সংখ্যা আরও ১০০ বেশি হয়।

    আনন্দবাজার জানিয়েছে, রাজধানী দিল্লি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ জন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সোমবার পর্যন্ত দিল্লিতে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    একই রকম ভিন্ন তথ্য রয়েছে কেরালা রাজ্যের বেলায়। সেখানে সোমবার নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২০ জনের। মোট আক্রান্ত ২০২ জন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, এ পর্যন্ত ১৮২ জন আক্রান্ত কেরালায়।

    মহারাষ্ট্রেও সোমবার নতুন করে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা মিলিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০৩ হলেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১৮৬ জন দেখানো হচ্ছে।

    আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় গরমিলই নয়; কিছু মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

    করোনা-সংক্রমিত সন্দেহে গোয়া মেডিকেল কলেজে আইসোলেশনে রাখা ৬৮ বছরের এক বৃদ্ধা সোমবার ভোরে মারা যান। কিন্তু এ ঘটনাকে করোনা-মৃত্যুতে যোগ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এমন মৃত্যুর ঘটনা ঘটেছে কেরালার কান্নুরে। সদ্য শারজা থেকে ফেরা বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ সোমবার হৃদরোগে মারা যান। তাকে করোনা রোগী বলে সন্দেহ করা হলেও রিপোর্ট তৈরি হয়নি এখনও।

    তবে করোনার সংক্রমণ প্রতিরোধে বেশ কঠোর ভূমিকা নিয়েছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। লকডাউন ভঙ্গের দায়ে দেদারসে ধরপাকড় চলছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষ নজর দেয়া হচ্ছে করোনা-পরীক্ষা ইত্যাদি চিকিৎসা পরিষেবা খাতেও।

    ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এখনও পর্যন্ত গোটা দেশে ৩৫,০০০ জন করোনা টেস্ট করেছেন। ১১৩টি ল্যাবে এই পরীক্ষা হচ্ছে। বেসরকারি আরও ৪৭টি ল্যাবকে করোনা-পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে।

    জানা গেছে, দেশজুড়ে ২৮টি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খুলবে বেসরকারি হাসপাতাল চেন ফর্টিস হেলথকেয়ার ।

    করোনার চিকিৎসায় বিপুল পরিমাণে চিকিৎসক নিয়োগ দেয়া শুরু করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬