Journalbd24.com

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে করোনায় মারা যেতে পারে এক লাখ মানুষ: ট্রাম্প
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১৩:১১

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্রে করোনায় মারা যেতে পারে এক লাখ মানুষ: ট্রাম্প

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১৩:১১

    যুক্তরাষ্ট্রে করোনায় মারা যেতে পারে এক লাখ মানুষ: ট্রাম্প

    প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ বা তারও বেশি হতে পারে। প্রথমবারের মতো এমনটি স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।

    মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে ‘সম্মিলিতভাবে করা খুব ভাল কাজ হবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

    এর আগে রোববার সকালে সিএনএনের টকশো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যালার্জি এন্ড ইনফেক্সাস ডিজিজেস এর পরিচালক ডা. অ্যান্টনি ফুচি এক মন্তব্যে বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি লোক মারা যেতে পারে।  ডা. ফুচির মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ট্রাম্প ওই স্বীকারোক্তি দেন।

    ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ‘স্টে অ্যাট হোম’ গাইডলাইন আরও ৩০ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত  নেয়া হয়েছে। আরও দুই সপ্তাহ আগে ১৫ দিনের জন্য এ গাইডলাইন ঘোষণা করেছিলেন তিনি। যার মধ্যে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত ছিল। সোমবার ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রোববারের সংবাদ সম্মেলনে আগের অবস্থান থেকে সরে আসেন তিনি।

    মার্কিন প্রেসিডেন্ট জানান, কভিড-19 এ সম্ভাব্য মৃত্যুর সংখ্যা সম্পর্কে  তিনি  সবচেয়ে সঠিক  ও  বিশদ তদন্ত ও বিশ্লেষণ প্রতিবেদন পেয়েছেন। এসময় তিনি জানান, ‘যদি আমরা কিছু না করি’ তাহলে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

    করোনাভাইরাস নিয়ে কাজ করাদের উদ্দেশে ট্রাম্প বলেন, দুই সপ্তাহের মধ্যে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিজয় অর্জিত হওয়ার আগেই জয় ঘোষণার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনারা যত ভালো করবেন, তত দ্রুত এই দুঃস্বপ্ন শেষ হবে।

    ওয়ার্ল্ডওমিটারের দেয়া সর্বশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক লাখ ৪২ হাজার ৭৩৫ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ৪৯২ জনের। আর সুস্থ হওয়া  রোগীর  সংখ্যা চার হাজার ৫৫৯ জন।

    খবর:  সিএনএন

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    2. নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
    3. শতবর্ষের ঐতিহ্যে মানবতার আলো: আকবরিয়া লিমিটেডের অনন্য গল্প
    4. সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
    5. কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    6. কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
    7. বিরামপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    শতবর্ষের ঐতিহ্যে মানবতার আলো: আকবরিয়া লিমিটেডের অনন্য গল্প

    শতবর্ষের ঐতিহ্যে মানবতার আলো: আকবরিয়া লিমিটেডের অনন্য গল্প

    সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

    সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

    কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে জাতীয় দুর্যোগ
প্রস্তুতি দিবস পালিত

    কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    বিরামপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    বিরামপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬