Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইসরাইলে সহায়তা পাঠাচ্ছে তুরস্ক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০ ১২:৩৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইসরাইলে সহায়তা পাঠাচ্ছে তুরস্ক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০ ১২:৩৮

    ইসরাইলে সহায়তা পাঠাচ্ছে তুরস্ক

    দখলদার রাষ্ট্র ইসরাইলে কার্গোভর্তি চিকিৎসাসামগ্রী পাঠাতে অনুমোদন দিয়েছে তুরস্ক। এসব সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে, ফেস মাস্ক, সুরক্ষা পোশাক ও জীবাণুমুক্ত গ্লোভস। দুই দেশের মধ্যে গত কয়েক বছর ধরে সম্পর্ক ভালো না গেলেও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলকে সহায়তা পাঠাচ্ছে তুরস্ক।

    ব্লুমবার্গের খবরে বলা হয়, মানবিক কারণে ইসরাইলে চিকিৎসাসামগ্রী বিক্রির অনুমোদন দিয়েছে তুর্কি সরকার। বিনিময়ে কোনো ধরনের বিলম্ব ছাড়াই তুর্কিশ সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে অনুমোদন দেবে ইসরাইল। কর্মকর্তারা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা পাঠাবে তুরস্ক।

    আংকারার জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, এসব সহায়তা নিতে দক্ষিণাঞ্চলীয় ইনসিরলিক ঘাঁটিতে বৃহস্পতিবার তিনটি ইসরাইলি বিমান অবতরণ করবে। তবে এ নিয়ে জানতে চাইলে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি। অবৈধ দেশটিতে এখন সরকারি ছুটি চলছে।

    ইসরাইলকে স্বীকৃতি দেয়া প্রথম মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক। যদিও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অধীন দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সামরিক, কৌশলগত ও কূটনৈতিক সহযোগিতায় বেশি জোর দিচ্ছে দুই দেশ।

    ২০০৪ সালে ইসরাইলের প্রতিষ্ঠাতা থিওডর হারজলের স্মরণে একটি অনুষ্ঠানের অনুমতি দেয় এরদোগান সরকার। তবে দুই দেশই এখন প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়ছে। কিন্তু মহামারী চলাকালীন এই অপ্রত্যাশিত সংহতিতে এক সময়ের কৌশলগত দুই মিত্রের সম্পর্কোন্নতি ঘটবে বলে এখনই কোনো আশাবাদ করা যাচ্ছে না।

    ২০০৩ সালে প্রেসিডেন্ট এরদোগান ক্ষমতায় আসার আগে মুসলিম বিশ্বে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র ছিল তুর্কি। দুদেশের সামরিক সম্পর্ক ছিল খুবই শক্তিশালী। ২০১০ সালে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। তখন অবরুদ্ধ গাজা উপত্যকায় সহায়তা নিয়ে যাওয়া তুরস্কের জাহাজের একটি বহরে অভিযান চালায় ইসরাইলি কমান্ডোরা। এতে ১০ বেসামরিক ব্যক্তি নিহত হন।

    জবাবে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে তুরস্ক। নিজেদের কূটনীতিককেও ফেরত নিয়ে আসে। তখন তুরস্কে ইসরাইলি সামরিক সরঞ্জাম বিক্রিও স্থগিত করা হয়। যদিও অন্যান্য বাণিজ্য আগের মতোই চলছিল।

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬