Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাস: শ্রীলঙ্কায় মুসলমানদের লাশ দাফনে নিষেধাজ্ঞা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৪:২৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনাভাইরাস: শ্রীলঙ্কায় মুসলমানদের লাশ দাফনে নিষেধাজ্ঞা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৪:২৭

    করোনাভাইরাস: শ্রীলঙ্কায় মুসলমানদের লাশ দাফনে নিষেধাজ্ঞা

    ধর্মীয় নিয়মকানুনের বাইরে গিয়ে শ্রীলঙ্কায় মুসলমানদের মরদেহ পুড়িয়ে ফেলতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ উঠেছে, করোনাভাইরাসের লকডাউনের প্রেক্ষাপটে মুসলমানদের কোণঠাসা করে ফেলতে উঠেপড়ে লেগেছে দেশটির সরকার।

    আল-আরাবিয়াহর খবরে জানা গেছে, সিংহলিজ বৌদ্ধ সংখ্যালঘুদের ঐতিহ্য হচ্ছে শব-দাহ করা। কিন্তু মানুষের মৃত্যুর পর লাশ কবর দিতে বলা হয়েছে ইসলামে।

    যারা করোনাভাইরাসে যারা মারা যাচ্ছেন, তাদের মরদেহ পুড়িয়ে ফেলা কিংবা কবর দেয়ার বিষয়টিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে।

    কিন্তু গত ১১ এপ্রিল থেকে ভাইরাসে মারা যাওয়া সব ধর্মের লোকদের শবদাহ বাধ্যতামূলক ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। বিশ্বের এই একটি দেশেই কেবল এমন বিরল নীতি কার্যকর করা হচ্ছে।

    লাশ দাফনে নিষেধাজ্ঞা এমন একটি সময়ে এসেছে, যখন দেশটি ইস্টার সানডে বোমা হামলার প্রথম বার্ষিকী পালন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। ওই হামলায় ২৫৭ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন খ্রিষ্টান।

    ক্রাইসিস গ্রুপের শ্রীলংকান পরিচালক অ্যালান কিনান বলেন, এখন পর্যন্ত কোনো দেশই লাশ দাফনে নিষেধাজ্ঞা দেয়নি। অথচ দেশটির মুসলমানদের ওপর নোংরামি চাপিয়ে দিয়েছে সরকার।

    দাফনে নিষেধাজ্ঞার পর এখন পর্যন্ত তিনজন মুসলমানের মরদেহ দাহ করা হয়েছে। এতে তাদের পরিবারগুলো মারাত্মক হতাশায় ডুবে গেছে।

    বাত্তিকালোয়া শহরের কোয়ারেন্টিন সেন্টার থেকে ফায়াজ ইউনুস বলেন, আমার বাবার মৃত্যুর পর তাকে দাহ করা হয়েছে।

    সমালোচকরা বলছেন, ইস্টার সানডের বোমা হামলার বার্ষিকী সামনে রেখে মুসলিমবিদ্বেষী মনোভাব থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে ক্ষমতাসীন রাজপাকসা পরিবার।

    লকডাউনের কারণে এপ্রিলের শেষ দিকে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

    প্রধানবিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির রাজনীতিবিদ মুজিবুর রহমান বলেন, কবর দেয়ায় নিষেধাজ্ঞা রাজনৈতিক পদক্ষেপ। পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে মুসলিমবিদ্বেষী ভোটারদের মন কাড়তে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    দাফনে নিষেধাজ্ঞা শ্রীলংকার মুসলমানদের দ্বিগুণ আতঙ্কিত করে তুলছে। প্রথমত মহামারীতে তারা স্বজন হারাচ্ছেন, দ্বিতীয়ত তাদের ইচ্ছার বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে দেয়া হচ্ছে। তারা স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় বিধান অনুসরণ করতে পারছেন না।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬