Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারত-বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:০৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারত-বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:০৫

    ভারত-বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল

    করোনাভাইরাস মহামারির মধ্যেই আরেকটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ও ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ। হর্ন অব আফ্রিকার দেশগুলোতে তাণ্ডব চালিয়ে এখন দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসছে পঙ্গপাল।

    সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের দ্য হিন্দু জানিয়েছে, দেশটির সরকার ‘দুটি সম্মুখ সমরের’ প্রস্তুতি নিচ্ছে। একটি হচ্ছে- করোনাভাইরাস এবং আরেকটি হচ্ছে পঙ্গপালের সম্ভাব্য হামলার কারণে তৈরি হওয়া খাদ্য সঙ্কট।

    ওই সূত্র জানিয়েছে, আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। হর্ন অব আফ্রিকা থেকে একদল পঙ্গপাল গতিপথে মরু অঞ্চলের আরেকদলের সঙ্গে যুক্ত হয়ে হানা দিচ্ছে। এদের একটি ঝাঁক ইয়েমেন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব এবং পাকিস্তান হয়ে ভারতে হানা দিচ্ছে।

    এগুলো ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং ইন্দো-গাঙ্গেয় সমভূমির কৃষিজমিতে আক্রমণ করছে। অন্য দলটি ভারত মহাসাগর অতিক্রম করে সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে। এর ফলে মারাত্মক খাদ্য নিরাপত্তা ইস্যু হতে পারে।

    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, এই পঙ্গপালের ধ্বংসাত্মক শক্তি রয়েছে। তারা বলছে, এক ঝাঁক পঙ্গপাল এক বর্গ কিলোমিটার থেকে কয়েকশ’ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকতে পারে।

    সংস্থাটি বলছে, এক বর্গ কিলোমিটারের একটি ঝাকেঁ প্রায় চার কোটি পঙ্গপাল থাকে, একজন ব্যক্তি যদি একদিনে ২.৩ কেজি খাবার খায়, সে হিসেবে ওই ঝাঁক দিনে ৩৫ হাজার মানুষের খাবার সাবাড় করে দিতে পারে।

    এফএও বলছে, পূর্ব আফ্রিকা, ইয়েমেন ও দক্ষিণাঞ্চলীয় ইরানে এই বসন্তে প্রজনন করেছে পঙ্গপাল, যা আফ্রো-এশিয়া অঞ্চলে খাদ্য নিরাপত্তাকে ব্যাপক হুমকির মুখে ফেলবে।

    ইরানের বন্দরনগরী জাস্ক, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পঙ্গপালের দুটি গতিবিধি ধরা পড়েছে। পাকিস্তানে বেলুচিস্তানে এবং ভারতীয় উপত্যকার পাঞ্জাবে পঙ্গপালের প্রজনন ক্ষেত্র পাওয়া গেছে। ভারতের সীমান্তেও সীমিতাকারে প্রজনন ঘটিয়েছে পঙ্গপাল। 

    ভারতীয় ওই সূত্রটি জানিয়েছে, আমরা আশা করছি যে নিজেদের দেশে এই সঙ্কট মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ নেবে পাকিস্তান, যা ভারত ও অন্যান্য দেশে পঙ্গপালের হানা সীমিত করবে।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬