Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • প্রয়াত সৌদি বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল গ্রেপ্তার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২০ ১৬:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২০ ১৬:২৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    প্রয়াত সৌদি বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২০ ১৬:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২০ ১৬:২৪

    প্রয়াত সৌদি বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল গ্রেপ্তার

    প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের ছেলে প্রিন্স ফয়সালকে গ্রেফতার করা হয়েছে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। তারা জানিয়েছে মার্চ মাসের শেষের দিকের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

    হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদকে এক মাস ধরে আটকে রেখেছে এবং তখন থেকেই তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

    প্রিন্স ফয়সালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি শনিবার জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হয়ত জোরপূর্বকভাবে দেশটির সাবেক রাজা আব্দুল্লাহর পুত্র প্রিন্সকে গুম করে রেখেছে। সৌদি যুবরাজ ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদি দেশটির মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রধান ছিলেন।

    এইচআরডাব্লিউর মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক মাইকেল পেইজ বলেছেন, 'চারদিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনি আচরণ বেড়েই চলেছে। এখন সৌদি আরবে শত শত ব্যক্তিকে বিনা কারণে আটকে রাখা ব্যক্তিদের নামের তালিকায় যুবরাজকে ফয়সালকেও আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে।'

    সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানে ২০১৭ সালে নভেম্বর মাসে যে তিন শতাধিক প্রিন্স, রাজনীতিবিদ, বর্তমান এবং সাবেক আমলা এবং ধনাঢ্য ব্যবসায়ীদের ধরপাকড় করে রাজকীয় রিজ-কার্লটন হোটেলে আটকে রাখা হয়েছিল তাদের সঙ্গে প্রিন্স ফয়সালও ছিলেন।

    বড় অঙ্কের অর্থ প্রদানের মাধ্যমে প্রিন্স ফয়সাল ওই বছরের ২৯ ডিসেম্বর ছাড়া পেয়েছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল।

    হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন নিয়ে সৌদি কর্তৃপক্ষের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

    গত মার্চে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়। যুবরাজ সালমানের এই ধরপাকড় অভিযানে কিছুদিন আগে সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্য ও বাদশাহ সালমানের সবচেয়ে ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ এবং সাবেক ক্রাউন প্রিন্স ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকেও গ্রেফতার করা হয়।

    পর্যবেক্ষকরা বলছেন, বাবা সৌদি বাদশাহ সালমানের মৃত্যুর পর ক্ষমতার পথ কণ্টকমুক্ত করতে যুবরাজ ক্রাউন প্রিন্স সালমান এই অভিযান শুরু করেছেন। তিনি ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই দফায় দফায় এই গ্রেফতার ও দমনাভিযান চলছেই।

    খবর আল জাজিরার

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬