Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেল রাশিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১৯

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেল রাশিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১৯

    আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেল রাশিয়া

    গত এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত, বিশাল আয়তনের দেশ রাশিয়ায় করোনা রোগীর সংখ্যা ২ হাজারের কম ছিল। মার্চ মাসের শেষে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা ছিল মাত্র চারজন।

    চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার পরও রাশিয়াকে করোনাভাইরাস কাবু করতে পারেনি বলে তৃপ্তির সুর তুলেছিল ভ্লাদিমির পুতিন প্রশাসন।

    আর সেই দেশে গত দেড় মাসে এতই করোনা বিস্তার লাভ করেছে যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই এখন রাশিয়ার অবস্থান। অর্থাৎ আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে এখন রাশিয়া। অথচ মাসের শুরুতেও স্পেন, ইতালি, ফ্রান্স থেকে অনেক নিচে অবস্থান করছিল দেশটি।

    আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস বলছে, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন।

    আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল স্পেন। সেখানে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭১৯ জন। সে হিসাবে স্পেন থেকে ৪ হাজার ৩৩ জন বেশি নিয়ে রোববার দ্বিতীয় অবস্থানে চলে আসে রাশিয়া।

    যদিও মৃত্যুর সংখ্যা স্পেন থেকে অনেক কম রাশিয়ায়। ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৬৩১ জন। আর স্পেনে এ সংখ্যা ২৭ হাজার ৬৫০ জন। সে হিসাবে এ পর্যন্ত রাশিয়ার চেয়ে ২৫ হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে স্পেনে।

    রাশিয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৩৭৩ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ২ লাখ ১১ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে ২ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

    এদিকে মহামারীর সংক্রমণ ঠেকাতে গণহারে অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

    রয়টার্স জানিয়েছে, লকডাউন খুলে দেয়ায় সম্ভাব্য সময়সীমা যাচাই করতে মস্কো প্রতিদিন হাজার হাজার নাগরিকের অ্যান্টিবডি পরীক্ষা শুরু করছে।

    এ পর্যন্ত দেশটিতে ৭১ লাখ ৪৭ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    আক্রান্তের হিসাব বিশ্লেষণে মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেন, প্রকৃত সংক্রমণের শিকার মানুষের সংখ্যা দাফতরিক তথ্যের চেয়ে অনেক বেশি। কারণ অনেক লোকের উপসর্গ দেখা দেয়নি বলে তারা বাহক কি না, বুঝতে পারেননি।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬