Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইরানে ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২০ ১৬:৫৩

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    ইরানে ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২০ ১৬:৫৩

    ইরানে ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
    ছবি: রয়টার্স

    ইরানে নতুন করোনাভাইরাসে প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএলএনএ’র বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।

    বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাণঘাতী ভাইরাসটিতে ১০ হাজারের মতো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের অনেকেরই মৃত্যু হয়েছে।

    আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, দেশটিতে এক লাখ ২৬ হাজার ৯৪৯ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে সাত হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে।

    আর সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৪০৮ জন। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাব ঘটেছে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানে।

    গত বছরের শেষ দিকে চীনের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে প্রথম করোনার প্রকোপ শুরু হয়। পরবর্তীতে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

    করোনা মহামারীতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ২৫ হাজার ৫০৯ জনের। ওয়ার্ল্ডোমিটারসের হিসেবে, ১৯ লাখ মানুষ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    আক্রান্তের দিক থেকে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনর খবর অনুসারে, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ২৮ হাজার ৬৬১জন প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৩৮ জনের।

    দেশটির সব রাজ্যেই করোনার প্রাদুর্ভাব ঘটলেও সবচেয়ে বেশি আঘাত হেনেছে নিউইয়র্কে। সেখানে এখন পর্যন্ত ২৮ হাজার ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে, নিউজার্সি, ইলিনয় ও ম্যাসাচুসেটসের অবস্থান।

    করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। বুধবার পর্যন্ত সেখানে তিন লাখের বেশি সংক্রমণ ঘটেছে। তবে দেশটির মৃত্যুর সংখ্যা কম নিয়ে প্রশ্ন উঠেছে।

    গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আট হাজার ৭৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হন। আর মৃত্যুর সংখ্যা ১৩৫ জন বেড়ে দুই হাজার ৯৭২ জনে পৌঁছে গেছে।

    বৈশ্বিক মহামারীতে আক্রান্ত নিয়ে রাশিয়া যে সব উপাত্ত দিচ্ছে, তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ পোষণ করছেন। দেশটিতে প্রাণহানির সংখ্যা ঠিকমতো প্রকাশ করা হচ্ছে না বলে তাদের অভিযোগ।

    রাজনৈতিক বিশ্লেষক অ্যান্টন বারবাশিন বলেন, এ নিয়ে বহু প্রশ্ন রয়েছে। রাশিয়ায় সরকারিভাবে যে হিসাব দেয়া হচ্ছে, আসল মৃত্যুর সংখ্যার তার চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করছি।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬