Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে ষষ্ঠদিনের মতো সহিংস বিক্ষোভ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৬

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে ষষ্ঠদিনের মতো সহিংস বিক্ষোভ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৬

    জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে ষষ্ঠদিনের মতো সহিংস বিক্ষোভ

    যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটিতে ব্যাপক সহিংসত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারফিউ ভঙ্গ করা হয়েছে, যা ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে।

    নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া ও লস অ্যাঞ্জেলসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও মরিচের গুড়ো নিক্ষেপ করেছে। ন্যাশনাল গার্ড রোববার জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা আবারও জমায়েত হয়ে পুলিশের প্রতি মারমুখী আচরণ করেছে।

    রোববারও কয়েকটি জায়গায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দাঙ্গা পুলিশও টিয়ার শেল ও ফ্ল্যাশ গ্রেনেড ছুড়ে পাল্টা জবাব দিয়েছে। ফিলাডেলফিয়াতে স্থানীয় টিভিতে পুলিশের গাড়ি ভাঙচুর ও লুটপাটের দৃশ্য দেখানো হয়েছে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, ফিলাডেলফিয়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখন! তারা দোকান লুট করছে। আমাদের গ্রেট ন্যাশনাল গার্ডকে ডাকুন।

    ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকায় লুটপাটের খবর পাওয়া গেছে। এদিকে মিনিয়াপোলিসে বিক্ষোভকারীদের ওপর চালিয়ে দেয়া লরি চালককে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজগুলোতে দেখা যাচ্ছে লরিটি থেমে যাওয়ার পর লোকজন চালককে টেনে হিঁচড়ে বের করছে। পরে চালককে অল্প আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয় এবং তাৎক্ষনিকভাবে সেখান থেকে ক্ষয়ক্ষতির আর কোনও খবর পাওয়া যায়নি।

    ডেনভারে হাজার হাজার মানুষ মুখে বেঁধে ও পেছনে হাত রেখে ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ স্লোগান দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছে। মানুষ বড় ধরনের প্রতিবাদে অংশ নিয়েছে আটলান্টা, বোস্টন, মিয়ামি ও ওকলাহোমা শহরে। কয়েকটি জায়গায় দাঙ্গা পুলিশের সঙ্গে সহিংসতা হয়েছে।আটলান্টায় দুজন পুলিশ কর্মকর্তাকে শক্তি প্রয়োগের দায়ে বরখাস্ত করা হয়েছে।

    পুলিশ হেফাজতে আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর প্রায় ১০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। ফ্লয়েডকে হত্যার দায়ে একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

    খবর: বিবিসি বাংলা

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬