Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আনারসের ভিতর আতশবাজি খাইয়ে গর্ভবতী হাতিকে হত্যা!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ২০:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ২০:০৮

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    আনারসের ভিতর আতশবাজি খাইয়ে গর্ভবতী হাতিকে হত্যা!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ২০:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ২০:০৮

    আনারসের ভিতর আতশবাজি খাইয়ে গর্ভবতী হাতিকে হত্যা!

    চরম নিষ্ঠুরতার ছবি দেখল ভারতের কেরালা। এক দল অবিবেচক মানুষের খামখেয়ালের মাসুল দিতে হল নিরীহ গর্ভবতী একটি হাতিকে। কিছু দিন আগে, সেখানে আনারসের ভিতর আতশবাজি ভরে খাইয়ে দেওয়া হয়েছিল হাতিটিকে। মুখের ভিতর সেই বাজি ফাটার পর কষ্ট পেতে পেতে অবশেষে মৃত্যু হয়েছে ওই হাতিটির।বনবিভাগের এক অফিসার হাতিটির ছবিসহ গোটা ঘটনার কথা শেয়ার করেছেন ফেসবুকে। তারপরই এই নৃশংস ঘটনা সামনে এসেছে।

    গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে কেরালের মল্লপ্পুরমে। জানা গিয়েছে, খাবারের খোঁজে হাতিটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছিল। সেখানে রাস্তায় ঘুরে খাবারের খোঁজ করছিল সে। কিন্তু সে সময় স্থানীয় বাসিন্দারা আনারস খেতে দেয় তাকে। সেই আনারসের মধ্যে ভর্তি ছিল আতশবাজি। আনারস খেতেই মুখের ভিতর তা ফেটে যায় বাজি। যার জেরে হাতিটির মুখ, পেট ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল।সেই যন্ত্রণা নিয়েই ভেলিয়ার নদীর ধারে পৌঁছায় সে। যন্ত্রণা থেকে মুক্তি পেতে নদীর পানিতে শুঁড় ডুবিয়ে দাঁড়িয়েছিল। ক্ষতের জেরে সে খেতেও পারছিল না।

    সম্প্রতি করা ফেসবুক পোস্টে বনবিভাগের অফিসার মোহন কৃষ্ণণ মালয়লাম ভাষায় লিখেছেন, সে মানুষকে বিশ্বাস করেছিল। আনারস খেতেই যখন বিস্ফোরণ হয়, তখনও নিজের কথা ভাবেনি সে। জন্ম দিতে চলা সন্তানের কথা ভেবেছিল। যন্ত্রণায় ছটফট করলেও একজন মানুষেরও ক্ষতি করেনি হাতিটি। এটা বাড়ি ঘরও ভাঙেনি।ওই অফিসাররা জানিয়েছেন, বনবিভাগের কর্মীদের নিয়ে তিনি যখন ভেলিয়ার নদীর ধারে পৌঁছান তখন দেখেন, শুঁড় ডুবিয়ে দলের মধ্যে দাঁড়িয়ে আছে সে।

    এ ব্যাপারে তিনি বলেছেন, অন্য হাতিদের নিয়ে এসে আমরা তাকে পানি থেকে তুলে আনারও চেষ্টা করি। কিন্তু কিছুতেই পানি থেকে তুলে আনা যায়নি তাকে। সে যে আর বাঁচবে না, এ কথা বোধহয় বুঝে গিয়েছিল। ২৭ মে বিকাল ৪টায় পানিতেই মৃত্যু হয় তার।এরপর লরিতে করে তার দেহ জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ময়নাতদন্ত করা হয় হাতিটির। তখনই জানা যায় সে গর্ভবতী ছিল। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেহ সৎকারও করা হয়েছে বলে জানিয়েছেন ওই অফিসার।

    এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। এই নিষ্ঠুর কাজে সমালোচনা করে নেট ব্যবহারকারীর একাংশ ক্ষোভে ফেটে পড়ছেন।কেউ বলেছেন, মানুষকে বিশ্বাস করেছিল হাতিটি। এটাই ছিল তার ভুল। অপর একজন বলেছেন, এর ফল মানুষকে ভুগতে হবে। প্রকৃতি ঠিক এই পাপের প্রতিশোধ নেবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬