Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্বে করোনামুক্ত ৫০ লাখেরও বেশি মানুষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুন, ২০২০ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুন, ২০২০ ১৫:৪৪

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    বিশ্বে করোনামুক্ত ৫০ লাখেরও বেশি মানুষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুন, ২০২০ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুন, ২০২০ ১৫:৪৪

    বিশ্বে করোনামুক্ত ৫০ লাখেরও বেশি মানুষ

    বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো দুনিয়ার হিসাব–নিকাশ ওলট-পালট করে দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৪১ হাজার ৭৩১ জন । এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৯০৮ জন মানুষের। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৩৪ হাজার ২৫ জন।

    আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যা। এছাড়া আমেরিকাতে মৃত্যুর সংখ্যার পাশাপাশি সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

    করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চীনে ৭৮ হাজার ৪২৫ জন, জার্মানিতে ১ লাখ ৭৫ হাজার ৭০০ জন, যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৮ হাজার ২৪৭ জন, ব্রাজিলে ৫ লাখ ৯৪ হাজার ১০৪ জন, ইরানে ১ লাখ ৬৯ হাজার ১৬০ জন, ইতালিতে ১ লাখ ৮৪ হাজার ৫৮৫ জন, তুর্কিতে ১ লাখ ৬২ হাজার ৮৬৮ জন, রাশিয়ায় ৩ লাখ ৫৬ হাজার ৪২৯ জন, চিলিতে ২ লাখ ১০ হাজার ৫৭০ জন, মেক্সিকোতে ১ লাখ ৪০ হাজার ১১৮ জন, ফ্রান্সে ৭৪ হাজার ৮৭১ জন, ভারতে ২ লাখ ৫৮ হাজার ৫২৩ জন, বাংলাদেশে ৪৭ হাজার ৬৩৫ জন।

    এদিকে, আক্রান্তের ও মৃত্যুর দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ১৭ হাজার ২২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৬৯ জন।

    আক্রান্তের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫২ হাজার ৬৪৯ জনের। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

    তৃতীয়তে আছে রাশিয়া। দেশটিতে করোনা সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৯ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের।

    এদিকে কিছুদিন আগেও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা কমেছে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪১৮ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

    এদিকে, আক্রান্তের দিক থেকে ৪ নম্বরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৮৩ জনের।

    জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫৪৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

    উল্লেখ্য, নতুন এই ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এই ভাইরাস নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা তর্ক-বিতর্ক।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬