Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সামনে আরও ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ১৬:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ১৬:৪৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সামনে আরও ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ১৬:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ১৬:৪৭

    সামনে আরও ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনাভাইরাস মহামারির ছয় মাস পার হলেও এখনো কমার লক্ষণ দেখা যাচ্ছে না। কোটির উপর আক্রান্ত এবং পাঁচ লক্ষাধিক মৃত্যুর পর প্রথম ধাপে এর প্রভাব বিভিন্ন দেশে কিছুটা কমে এসেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার প্রভাব কমার আপাতত কোনো সম্ভাবনা নেই বরং ভাইরাসটির সংক্রমণের ভয়াবহ দিন সামনে অপেক্ষা করছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারি করোনা ভাইরাসের প্রকোপ তো শেষ হয়নি, শেষ হওয়ার কাছাকাছিও যায়নি। অবস্থা এমন চলতে থাকলে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা করা হচ্ছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। খবর বিবিসির।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।’

    টেডরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘সব দেশের সরকারকে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন শুরুর সঙ্গে পূর্বের মতোই পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টাইন করতে হবে। আমরা চাই চলমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ পরিস্থিতির অবসান হচ্ছে না।’

    তিনি বলেন, ‘কিছু দেশে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণের অগ্রগতি হলেও মহামারি আরও দ্রুত তার বিস্তার ছড়াচ্ছে এবং সামনের মাসগুলোতে বিশ্বের আরও বেশি সহনশীলতা, ধৈর্য ও উদারতার প্রয়োজন হবে। ছয় মাস আগে, আমরা কেউই ভাবতে পারিনি যে না যে কীভাবে গোটা বিশ্ব এবং আমাদের জীবনকে এই নতুন ভাইরাস মারাত্মক এক টালমাটাল অবস্থার মধ্যে ফেলে দেবে।’

    মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৭ হাজার ৮৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৫ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১৫ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬