Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ফ্রন্টলাইন কর্মীদের ৫০ কোটি ডলার বোনাস দেবে অ্যামাজন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:২৮

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    ফ্রন্টলাইন কর্মীদের ৫০ কোটি ডলার বোনাস দেবে অ্যামাজন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:২৮

    ফ্রন্টলাইন কর্মীদের ৫০ কোটি ডলার বোনাস দেবে অ্যামাজন

    করোনাভাইরাসের কারণে লকডাউনে গৃহবন্দি অসংখ্য মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। সম্মুখভাগের সেই কর্মীদের এবার পুরস্কৃত করতে চলেছে বিশ্বের শীর্ষ ই-কমার্স সংস্থা অ্যামাজন। এককালীন বোনাস হিসেবে তাদের জন্য ৫০ কোটি মার্কিন ডলার খরচ করার কথা ঘোষণা করেছে সংস্থাটি।

    কোম্পানির পক্ষ থেকে একটি ব্লগ পোস্ট করে বলা হয়েছে, সংস্থার ফ্রন্টলাইন অপারেশন টিমগুলো গত কয়েক মাস ধরে অবিশ্বাস্য ভালো কাজ করায় এককালীন বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী মোট ৫০ কোটি ডলার দেয়া হবে।

    অ্যামাজনের ডব্লিউডব্লিউ অপারেশন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ ক্লার্ক বলেন, সংস্থার সম্মুখভাগের পরিচালনা কর্মীরা বিগত কয়েক মাস ধরে ভালো কাজ করেছেন। তাই এককালীন ‘থ্যাংক ইউ বোনাস’-এর মাধ্যমে আমরা তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি।

    তিনি বলেন, জুন মাসজুড়ে অ্যামাজনের যে কর্মীরা কাজ করেছেন, তারা প্রত্যেকেই এই বোনাস পাবেন। ১৫০ ডলার থেকে ৩ হাজার ডলার পর্যন্ত বোনাস দেয়া হবে। কাজের ধরন অনুযায়ী কর্মীরা আলাদা আলাদা বোনাস পাবেন। অ্যামাজনের ফুল-টাইম কর্মী, কোম্পানি পরিচালিত খাদ্যপণ্য বিপণন কেন্দ্রের কর্মী এবং সহযোগী পরিসেবা কোম্পানির পণ্যবাহী গাড়িচালকরা মাথাপিছু ৫০০ মার্কিন ডলার বোনাস পাবেন।

    পার্টটাইম কর্মী এবং চালকেরা পাবেন ২৫০ ডলার। অ্যামাজন হোল ফুডসের নেতৃস্থানীয় সম্মুখভাগের কর্মীরা পাবেন ১০০ ডলার করে। একই পরিমাণের অর্থ ব্যবসা সহযোগী অংশীদারদের কর্মীদেরও দেবে অ্যামাজন। তবে ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে পণ্যের প্যাকেজ পৌঁছে দেয়া স্থায়ী কর্মীরা পাবে সবচেয়ে বেশি ৩০০০ ডলার। অ্যামাজন ফ্লেক্সের জন্য যারা জুনে ১০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করেছে, তারা পাবে ১৫০ ডলার।

    শুধু যুক্তরাষ্ট্রেই অ্যামাজনের চার লাখ কর্মী রয়েছে। আছে ১১০টি ফুলফিলমেন্ট সেন্টার। করোনা মহামারির মধ্যে ব্যবসা বেড়েছে এমন মুষ্টিমেয় কিছু কোম্পানির মধ্যে শীর্ষে আছে অ্যামাজন। তবে কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিয়ে অ্যামাজনের উদাসীনতায় সম্প্রতি সমালোচনাও বেড়েছে। জুনের শুরুতে অবশ্য অ্যামাজন তার কর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে একটি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স চালু করেছে।

     খবর এই সময়ের।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬