Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০ ২০:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০ ২০:৪৫

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০ ২০:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০ ২০:৪৫

    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মামলা

    যুক্তরাষ্ট্র থেকে শুধু অনলাইন ক্লাস করতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা। অনলাইন ক্লাস করলে বাতিল করা হবে ভিসা, ফিরে যেতে হবে নিজ নিজ দেশে। সম্প্রতি জারি করা আমেরিকার এই ভিসানীতিকে চ্যালেঞ্জ করে এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল তথ্য-প্রযুক্তি সংস্থাগুলো।

    গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মতো এক ডজনেরও বেশি সংস্থা এই মামলায় অংশ নিয়েছে। ওই নির্দেশিকায় সাময়িক স্থগিতাদেশ চেয়ে সংস্থাগুলোর দাবি, এতে তাদের নিয়োগের পরিকল্পনা ও প্রক্রিয়ায় ব্যাপক ক্ষতি হবে।

    গত ৬ জুলাই মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানায়, এফ-১ এবং এম-১ ভিসা নিয়ে আমেরিকায় থেকে সম্পূর্ণ অনলাইন কোর্স করা যাবে না। অনলাইনে পড়তে হলে এখান থেকে চলে যেতে হবে। নয়তো এমন কোনো জায়গায় নাম নথিভুক্ত করাতে হবে, যেখানে সশরীরে উপস্থিত থেকে ক্লাস করা যাবে। না হলে ওই শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হবে।

    এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় বড় বড় মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থা ছাড়াও যোগ দিয়েছে মার্কিন চেম্বার অব কমার্স এবং তথ্য-প্রযুক্তি পরামর্শদাতা সংস্থাও।

    বহু তথ্য-প্রযুক্তি সংস্থাই শিক্ষার্থীদের পাঠ শেষের আগেই নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেয়। পড়াশোনা শেষের পরেই তাঁরা চাকরিতে যোগ দেন। আবার অনেক সংস্থা পড়াশোনা চলাকালীনই সমান্তরালভাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে পড়াশোনা শেষে নিজেদের সংস্থায় নিয়োগ করে।

    মামলাকারীদের বক্তব্য, এর জেরে এই কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) এবং অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) প্রক্রিয়া পুরোপুরি ব্যাহত হবে। মামলায় বলা হয়েছে, মার্কিন সরকার দায়িত্বজ্ঞানহীনভাবে এসব শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব শিক্ষার্থীর পেছনে বিনিয়োগকে আমেরিকায় না আনলে বিশ্বের অন্যান্য তথ্য-প্রযুক্তি সংস্থার সঙ্গে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

    করোনাভাইরাসের প্রকোপ এবং লকডাউনের জেরে এমনিতেই সারা বিশ্বের মতো আমেরিকার অর্থনীতিও ব্যাপক সংকটের মুখে পড়েছে। মামলাকারীদের যুক্তি, এই সিদ্ধান্তের ফলে যেসব শিক্ষার্থীকে তাঁরা নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত করেছেন, তাদের প্রায় অর্ধেকই দেশে ফিরে যেতে বাধ্য হবেন। ফলে শুধু সংস্থাগুলোই ক্ষতিগ্রস্ত হবে না, আমেরিকার অর্থনীতিতেও সংকট আরো বাড়বে।

    সূত্র : আনন্দবাজার।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬