Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০ ২০:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০ ২০:৩৭

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০ ২০:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০ ২০:৩৭

    বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে

    বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার বিকেল ৬টা পর্যন্ত বিশ্বে করোনায় ৬ লাখ ১৫১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪২ লাখ ২৩ হাজার ৪৩৩ জন।

    করোনায় বিশ্বজুড়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৮০ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৭১ হাজার ১০১ জন। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৭৭ হাজার ৯৬৪ জন। আর আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪৯ হাজার ১৪০ জন।

    বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের একটা বড় অংশই উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে। আরও নির্দিষ্ট করে বললে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। এ দুটি দেশ ছাড়াও মেক্সিকোতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বহু মানুষের প্রাণ কেড়েছে করোনা। দেশটি করোনায় ৩৮ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩১ হাজারের বেশি মানুষ।

    বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। ইউরোপের এই দেশটিতে এ পর্যন্ত ৪৫ হাজার ২৩৩ জন করোনায় মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে ইতালি, স্পেন, বেলজিয়াম, নেদার‌ল্যান্ডস ও জার্মানিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে করোনা।

    ইউরোপের প্রথম করোনা হটস্পট ইতালিতে এ পর্যন্ত ৩৫ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ ৪৪ হাজার। ইউরোপের আরেক দেশ স্পেনে ২৮ হাজার ৪২০ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭ হাজারের বেশি মানুষ। এছাড়া বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানিতে যথাক্রমে ৯ হাজার ৮০০, ৬ হাজার ১৩৮ ও ৯ হাজার ১৬০ জন করোনায় মারা গেছে।

    এশীয় অঞ্চলের মধ্যে করোনায় ভারতের অবস্থা বেশ সঙ্গীন। দেশটিতে এ পর্যন্ত ২৬ হাজার ৩৪৭ জন করোনায় মারা গেছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৪৫ হাজারে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮১ জন।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬