Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০ ১৪:৫১

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০ ১৪:৫১

    এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুতে মার্কিন কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে চীন। দুই পরাশক্তির মধ্যে আঘাতের বদলে আঘাতের সর্বশেষ সংযোজন এই ঘোষণা।

    এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের নেয়া সিদ্ধান্তের প্রয়োজনীয় জবাব বলে আখ্যায়িত করেছে চীন। বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে।

    এর আগে চলতি সপ্তাহের শুরুতে হাউসটনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ এসেছে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনারা মেধা সম্পদ চুরি করছে, যে কারণে তাদের কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।

    সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে।

    বাণিজ্য ও করোনা মহামারী মোকাবেলা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বারবার বিরোধে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে সাবেক ব্রিটিশ কলোনি হংকংয়ে চীনের আরোপিত বিতর্কিত নিরাাপত্তা আইন।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের নেয়া অযৌক্তিক পদক্ষেপের জবাবে তাদের এই পদক্ষেপ বৈধ ও প্রয়োজনীয় সিদ্ধান্ত।

    ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা বেইজিংয়ের চাওয়া ছিল না। এসবের পুরো দায় যুক্তরাষ্ট্রের।’

    ১৯৮৫ সালে চেংডুতে কনস্যুলেট স্থাপন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে অন্তত ২০০ কর্মী আছেন। স্বায়ত্তশাসিত তিব্বতের কাছাকাছি হওয়ায় এই কনস্যুলেট কৌশলগত খুবই গুরুত্বপূর্ণ।

    মঙ্গলবার চীনকে যুক্তরাষ্ট্র সরকার জানায় যে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই টেক্সাসের হাউসটনের কনস্যুলেটটি বন্ধ করতে হবে।

    সেদিন সন্ধ্যায় ভবনটির প্রাঙ্গণে আবর্জনা রাখার পাত্রে কাগজ পুড়িয়ে দেয়ার দৃশ্যের ভিডিও ধারণ করেন অজ্ঞত ব্যক্তিরা।

    পম্পেওর দাবি, কেবল যুক্তরাষ্ট্রেরই না, ইউরোপীয় মধা সম্পদও চুরি করছে চীনারা। এতে হাজার হাজার মানুষ কাজ হারাচ্ছে।

    ওয়াশিংটনে দূতাবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাঁচ চীনা কনস্যুলেটের একটি হাউসটনে। কাজেই বন্ধের জন্য কেন এই কনস্যুলেটটি বাছাই করা হয়েছে; তা স্পষ্ট হওয়া যায়নি।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬