Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • প্রণব মুখার্জির অবস্থা এখনও আশঙ্কাজনক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৪:৫৫

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    প্রণব মুখার্জির অবস্থা এখনও আশঙ্কাজনক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৪:৫৫

    প্রণব মুখার্জির অবস্থা এখনও আশঙ্কাজনক

    প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। ভারতের সাবেক রাষ্ট্রপতিকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। দিল্লির সেনা হাসপাতাল জানিয়েছে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছে। বর্তমানে তার হৃদযন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে।

    বুধবার সকালে প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখার্জি আবেগঘন ভাষায় টুইট করে বলেন, বাবার জন্য যেটা মঙ্গলের হয়, ঈশ্বর ঠিক সেটাই করুন। আমাকেও জীবনের সুখ ও দুঃখ একইভাবে গ্রহণ করার শক্তি দিন।

    রাতে টুইট করে ছেলে অভিজিৎ মুখার্জি বলেন, সকলের প্রার্থনায় আমার বাবার হৃদযন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে। সকলের কাছে অনুরোধ, আপনারা প্রার্থনা করুন, আমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

    রোববার রাতে বাড়িতে পড়ে যাওয়ার পরে প্রণবকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত সরাতে অস্ত্রোপচার করার আগে পরীক্ষা করতে গিয়ে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। পরে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ৮৪ বছর বয়সী প্রণবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অস্ত্রোপচারের পর থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল। এর পরে তার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন।

    গত বছর মোটামুটি এই সময়েই প্রণব মুখার্জিকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেয়া হয়েছিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই সম্মান পেয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থেকে প্রণব মুখার্জির প্রশংসা করেছিলেন। সেই অনুষ্ঠানে ছিলেনও শর্মিষ্ঠা। গতকাল নিজের টুইট পোস্টে সেই ঘটনারই স্মৃতিচারণ করেছেন তিনি।

    শর্মিষ্ঠা লিখেছেন, গত বছরের ৮ আগস্ট আমার জন্য জীবনের অন্যতম আনন্দের দিন ছিল। বাবা সে দিন ভারতরত্ন পেয়েছিলেন। এক বছর পরে, ১০ আগস্ট তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার জন্য যেটা মঙ্গলের হয়, ঈশ্বর ঠিক সেটাই করুন। আমাকেও জীবনের সুখ ও দুঃখ একই ভাবে গ্রহণ করার শক্তি দিন।

    প্রণব মুখার্জির অসুস্থতার খবর জানার পর থেকেই দেশের বড় বড় নেতা-মন্ত্রী ও নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ফোনে কথা বলেছেন শর্মিষ্ঠার সঙ্গে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেই হাসপাতালে গিয়েছিলেন। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আশা প্রকাশ করে বলেন, প্রণব মুখার্জি যেমন তার রাজনৈতিক জীবনে লড়াকু মানুষ ছিলেন, একইভাবে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তর থেকে সাবেক রাষ্ট্রপতির স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে বলে সরকারি সূত্রের খবর।

    খবর: আনন্দবাজার

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬