Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২০ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২০ ১৫:১৪

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২০ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২০ ১৫:১৪

    হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প

    হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার তিন দিন পর হোয়াইট হাউসে ফিরে গেছেন তিনি।

    মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে গেছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানায়। একইসঙ্গে শিগগিরই নির্বাচনী প্রচারের জন্য মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    এর আগে ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন, তিনি ‘ভালো বোধ’ করার কারণে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে। এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, আমি স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ালটার রিড মেডিকেল সেন্টার ত্যাগ করবো। খুবই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। করোনা যেন আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে বেশ কিছু ওষুধের উন্নয়ন ও জ্ঞানের বিকাশ সম্ভব হয়েছে। ২০ বছর আগের চেয়ে আমি এখন বেশি ভালো অনুভব করছি।

    গত বৃহস্পতিবার মধ্যরাতের পর ট্রাম্প নিজেই এক টুইটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ‘পজিটিভ’। টুইটারে হোয়াইট হাউসে আইসোলেশনে থাকার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

    মৃদু উপসর্গ দেখা দেওয়ায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করায় শুক্রবার তাকে ওয়ালটার রিড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। শুক্রবার সকালের পর ট্রাম্পের জ্বর বাড়ায় এবং রক্তে অক্সিজেন আবারও কমে যাওয়ায় তাকে কিছুক্ষণ কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হয়েছে।

    শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসেনি। তিনি ভালো আছেন এবং স্থানীয় সময় সোমবার নাগাদ হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসকরা। সব ঠিক থাকলে বাড়িতেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে চিকিৎসকরা জানান।

    প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে ট্রাম্পের এই অসুস্থতায় স্বাভাবিকভাবেই তার নির্বাচনী প্রচার থমকে গেছে। সমর্থকরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকায় অনেকে হাসপাতালের সামনে জড়ো হন।

    হাসপতালের সামনে জড়ো হওয়া সমর্থকদের বিস্মিত করে দিয়ে রবিবার বিকালে অসুস্থ শরীরেই মোটর শোভাযাত্রা করেন ট্রাম্প। শোভাযাত্রা শেষে আবার হাসপাতালে ফিরে যান।

    শোভাযাত্রায় বের হওয়ার কিছুক্ষণ আগে টুইটারে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প আরও বলেন, ‘এটা দারুণ আকর্ষণীয় জিনিস এবং আমি আপনাদের এটার সম্পর্কে বলব। তার আগেই এই সময়টাতে আসুন আমরা যুক্তরাষ্ট্রকে ভালোবাসি, যা ঘটছে সেটাকে ভালোবাসি।’

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    2. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    3. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    4. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    5. অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার
    6. নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
    7. আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

     অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

    আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬