Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনার বিস্তার নিয়ে উঠে এসেছে নতুন গবেষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ২০:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ২০:১৫

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    করোনার বিস্তার নিয়ে উঠে এসেছে নতুন গবেষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ২০:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ২০:১৫

    করোনার বিস্তার নিয়ে উঠে এসেছে নতুন গবেষণা

    কোনও বাড়িতে একজন করোনাভাইরাসে আক্রান্ত থাকলে সেই পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত হওয়ার ঘটনা খুবই সাধারণ, এবং এই সংক্রমণ খুবই দ্রুত ঘটে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশ হওয়া ওই গবেষণায় সিডিসি বলছে, পরিবারের অন্যদের সুরক্ষার জন্য আক্রান্ত কিংবা সন্দেহভাজন আক্রান্তের পরীক্ষা করানো এবং তার ফলাফল পাওয়ার আগেই ওই ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা (আইসোলেশন) রাখা উচিত। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    রোগ ও মৃত্যুহার সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদন শুক্রবার প্রকাশ করে সিডিসি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোনও ব্যক্তিকে দ্রুত আইসোলেশনের কারণে বাড়িতে সংক্রমণ কমতে পারে, সন্দেহভাজন ব্যক্তি যার কোভিড-১৯ থাকতে পারে তার বিচ্ছিন্ন থাকা উচিত, বাড়িতে থাকা উচিত, আলাদা ঘর এবং সম্ভব হলে আলাদা বাথরুম ব্যবহার করা উচিত।’ এছাড়া বাড়ির সব সদস্যের সব সময়ই মাস্ক পরে থাকা উচিত বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

    যুক্তরাষ্ট্রের নাসভিলে, টেনেসি এবং মার্সফিল্ড, উইসকিনসনে কোভিড-১৯ আক্রান্ত ১০১ ব্যক্তির ওপরে পরিচালিত এক গবেষণার অংশ হিসেবে নতুন ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এছাড়া আক্রান্তদের বাড়িতে বসবাসকারী আরও ১৯১ জনকেও ওই গবেষণায় যুক্ত করা হয়।গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে বসবাসকারী অর্ধেকেরও বেশি মানুষ (৫৩ শতাংশ) এক সপ্তাহের মধ্যে আক্রান্ত হয়ে পড়েছে। এছাড়া আরও দেখা গেছে প্রথম কারও লক্ষণ দেখা যাওয়ার পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় কেউ আক্রান্ত হওয়ার হার প্রায় ৭৫ শতাংশ। গবেষকরা বলছেন, আক্রান্ত রোগী প্রাপ্তবয়স্ক কিংবা শিশু যাই হোক না কেন সংক্রমণ ঘটেছেই।

    বাড়িতে ৫৩ শতাংশ আক্রান্ত হওয়ার তথ্য এখন জানতে পারা সংক্রমণের হারের মধ্যে সবচেয়ে বেশি। এর আগ পর্যন্ত সংশ্লিষ্ট গবেষণাগুলোতে এই আক্রান্তের হারের পরিমাণ ছিল ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। গবেষকেরা লিখেছেন, এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো প্রথম আক্রান্ত শনাক্ত হওয়ার পর বাড়ির অর্ধেকেরও কম সদস্য লক্ষণ দেখতে পাওয়ার কথা জানায়। আক্রান্তদের অনেকেই সাত দিন ধরেই কোনও লক্ষণ দেখতে পায়নি, তারা সংক্রমণের আশঙ্কা এবং বিচ্ছিন্ন থাকার গুরুত্বকে অবজ্ঞা করেছে বলেও জানানো হয় ওই গবেষণায়।উল্লেখ্য, এমন এক সময়ে সিডিসির নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ হলো যেদিন যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে। শুক্রবার বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখের বেশি মানুষ। এর আগের দিন দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ৯১ হাজার।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬