Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত বাইডেনের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৩২

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    করোনা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত বাইডেনের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৩২

    করোনা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত বাইডেনের

    করোনাভাইরাস মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন জো বাইডেন। সেগুলো আমেরিকার জনগণ গ্রহণ করেছে, নির্বাচনের ফলে তার প্রতিফলনও দেখা গেছে।  নির্বাচিত হয়েই করোনা টাস্কফোর্স গঠনের কাজ শুরু করেছেন বাইডেন। সোমবারই সেই ঘোষণা আসতে পারে। খবর রয়টার্সের। 

    এখনও আনুষ্ঠানিকভাবে বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়নি। মার্কিন গণমাধ্যম তাকে 'প্রেসিডেন্ট ইলেক্ট' বলছে। এর মধ্যেই করোনার সঙ্গে লড়াইয়ের জন্য বিশেষ টাস্কফোর্স তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন জো বাইডেন। সোমবারই এই টাস্কফোর্সের সদস্যদের নাম ঘোষণা করতে পারেন তিনি। আগামী দুই মাসের জন্য সাময়িকভাবে গঠন করা হতে পারে এই টাস্কফোর্স। ২০ জানুয়ারি শপথ নেয়ার পর এই টাস্কফোর্সকেই একটি স্থায়ী চেহারা দেয়া হতে পারে।

    রোববার বাইডেন জানিয়েছেন, দেশের সেরা বিজ্ঞানী এবং চিকিৎসকদের নিয়ে তৈরি হবে এই টাস্কফোর্স। দলটির প্রথম এবং প্রধান কাজ যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কমানো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, রোগীদের চিকিৎসার পরিকাঠামো নিয়ে সিদ্ধান্ত নেয়া এবং প্রশাসনকে সে বিষয়ে নির্দেশ দেয়া। ভ্যাকসিন আসার পর তা কীভাবে দেয়া হবে, তা নিয়েও সিদ্ধান্ত নেবে এ দলটি।

    আজই বাইডেন সাবেক সার্জন বিবেক মার্থির নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সঙ্গে বসবেন। খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড ক্যাসলারও থাকবেন এই বৈঠকে। কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করা যায় তা নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন। 

    দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও করোনা মোকাবেলায় তার পরিকল্পনার কথা আজই জানাবেন বাইডেন।

    নির্বাচনী প্রচারেই করোনা নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাগাতার আক্রমণ করেছেন বাইডেন। বারবার অভিযোগ করেছেন, ট্রাম্পের ভুল সিদ্ধান্তের জন্যই করোনা এভাবে ছড়িয়ে পড়েছে। এত মানুষের মৃত্যু হয়েছে। 

    ট্রাম্প যেভাবে বিজ্ঞানীদের অপমান করেছেন, পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং তার তীব্র বিরোধিতা করেছেন বাইডেন। নির্বাচনী প্রচারেই বাইডেন জানিয়ে দিয়েছিলেন, ক্ষমতায় এলে তার প্রথম কাজ হবে মার্কিন স্বাস্থ্যব্যবস্থার উন্নতি এবং করোনার টাস্কফোর্স তৈরি করা। বাইডেন জানিয়েছেন, বৈজ্ঞানিক ভিত্তির ওপর তৈরি হবে এই টাস্কফোর্স। টাস্কফোর্স মানুষের জন্য সহানুভূতির সঙ্গে কাজ করবে।

    নির্বাচনী প্রচারে আরও একটি দাবি করেছিলেন বাইডেন। ক্ষমতায় এলে গোটা দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। করোনার জন্য তৈরি টাস্কফোর্স এসব বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবে বলে ধারণা করা হচ্ছে। 

    ট্রাম্প যেভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে এসেছিলেন, তারও তীব্র নিন্দা করেছিলেন বাইডেন। প্রচারেই জানিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেবেন। 

    এ ছাড়া  বাইডেন এ সপ্তাহের মধ্যে ক্যাবিনেট সাজিয়ে ফেলবেন বলে ধারণা করা হচ্ছে। দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সব রকম ব্যবস্থা নেবেন। 

    প্রসঙ্গত করোনায় যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। রোববারই আমেরিকায় করোনার সংক্রমণ ১ কোটি ছাড়িয়ে গেছে। শুধু টেক্সাসেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ। 

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬