Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ দিলেন বাইডেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৪:০৪

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ দিলেন বাইডেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৪:০৪

    হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ দিলেন বাইডেন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করলেও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী দায়িত্বগ্রহণের পথে এগিয়ে যাচ্ছেন। হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে নিজের পছন্দের লোক দীর্ঘদিনের সহকারী রন ক্লেইনকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন তিনি।

    বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে এমন তথ্য মিলেছে।

    এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি তার সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন। গভীর বিভাজনে থাকা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে ও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের বহুদূর যেতে হবে বলে স্বীকার করেন বাইডেন।

    তিনি বলেন, রাজনৈতিক পরিসরে তার গভীর বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও সক্ষমতা আছে। হোয়াইট হাউসে আমি যে রকম একজন চিফ অব স্টাফ চেয়েছি, তার ভেতরে যথাযথভাবেই তা রয়েছে। আমরা এই মুহূর্তের সংকট মোকাবেলা ও দেশকে ঐক্যবদ্ধ করব।

    বারাক ওবামার সময় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ সহযোগী ও আল গোর ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার চিফ অব স্টাফও ছিলেন ক্লেইন।

    হোয়াইট হাউসের চিফ অব স্টাফ প্রেসিডেন্টের দৈনন্দিন কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে কাজ করেন, যাকে প্রায়ই তার দ্বাররক্ষক হিসেবে বর্ণনা করা হয়। রাজনৈতিক এই নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন লাগে না।

    তার ট্রানজিশন টিমের প্রকাশ করা এক বিবৃতিতে বাইডেন ক্লেইনের প্রশংসা করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি গর্বিত বলে ক্লেইন এক বিবৃতিতে জানিয়েছেন।

    ১৯৮৯-৯২ সালে বাইডেন সিনেটের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান থাকাকালে ক্লেইন কমিটির চিফ কাউন্সেল হিসেবে কাজ করেছেন। ১৯৮৮ ও ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বাইডেন প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, অসফল ওই প্রচেষ্টার সময় তার উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেছিলেন ক্লেইন।

    ওবামা হোয়াইট হাউসে থাকাকালে ভাইস প্রেসিডেন্ট বাইডেনের চিফ অব স্টাফ হিসেবে ২০০৯-১১ পর্যন্ত দায়িত্বপালন করেছেন তিনি।

    পরে ২০১৪ সালে প্রাণঘাতী রোগ ইবোলার সামান্য প্রাদুর্ভাব দেখা দিলে ওবামার অধীনে ইবোলা জার হিসেবে কাজ করেন তিনি।

    ডেমোক্র্যাটদলীয় এই কর্মী বিল ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪ সালের নির্বাচনে দলীয় প্রার্থী জন কেরির একজন উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

    ক্লিনটন, গোর, কেরি, হিলারি ক্লিনটন ও বাইডেনের প্রেসিডেন্সিয়াল বিতর্ক দলের একজন হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে ক্লেইনের।

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬