Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইতালিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০ ১৪:৩৯

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    ইতালিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০ ১৪:৩৯

    ইতালিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

    ইতালিতে সোমবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ শতাংশ কমে এসেছে। এসময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৩০ জনের। এর ফলে করোনা মহামারি শুরু হওয়ার পর ইতালিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেলো।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ২২ হাজার ৯৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আগের দিন এই সংখ্যাটা ২৮ হাজারের বেশি ছিল। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেছে।

    সোমবারের দৈনিক মৃত্যুর মধ্য দিয়ে ইতালিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ৪৫৩ জনে পৌঁছেছে। মৃত্যুর দিক দিয়ে ইউরোপে এটি দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বে ষষ্ঠ। দেশটিতে সংক্রমণের হার ১৫ শতাংশের আশেপাশে রয়েছে। এর অর্থ হচ্ছে ইতালিতে এখনও ভাইরাসের সংক্রমণ হচ্ছে তবে সেটা ধীরগতিতে।

    ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এটি ঠেকাতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। এমতাবস্থায় বড়দিনের সময় মানুষজন যেন আক্রান্ত না হয়ে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে এই উৎসব উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিচ্ছে।

    দেশটির সরকার ডিসেম্বরের শুরুতে নতুন একটি ডিক্রি জারি করবে বলে মনে করা হচ্ছে। ওই ডিক্রিতে শপিং এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য নতুন নিয়ম ঘোষণা করা হবে। বড়দিনের ছুটিতে শপিংয়ের সময় বাড়বে বলে মনে করা হচ্ছে।

    যদিও ইতালির প্রধানমন্ত্রী জুইসেপ্পে কন্তে বলেছেন, বড় জমায়েত এড়িয়ে চলতে হবে। এ ধরনের জমায়েত শুধু নিকটাত্মীয়দের নিয়েই করতে হবে। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, উৎসবের সময় সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলে পরবর্তী বছর করোনার তৃতীয় ঢেউ আসবে দেশটিতে।

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬