Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না: বাইডেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২০ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২০ ১৪:২৬

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না: বাইডেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২০ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২০ ১৪:২৬

    যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না: বাইডেন

    করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচি শুরু হলে, তা নেওয়ার জন্য আমেরিকানদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

    দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) প্রথমবারের মতো আমেরিকানরা বাড়ির বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে। সিডিসি বলেছে, যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ‘উচ্চ-মাত্রার’ সংক্রমণ ঝুঁকিতে প্রবেশ করেছে। আর এই সময়ই বাইডেন এই কথা জানালেন।

    শুক্রবার দেশটিতে আড়াই হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। প্রায় ২ লাখ ২৫ হাজার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এক কোটি ৪৩ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

    আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। করোনাভাইরাসের কারণে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানটি জনসমাগম ছাড়াই  কিভাবে করা যায় তা নিয়ে ভাবছেন তিনি।

    বাইডেন বলেন, আমার ধারণা এখনও অনুষ্ঠানটি হবে তবে কীভাবে হবে এটা জানি না।

    ডেলাওয়ারের উইলমিংটনে বক্তব্য প্রদানকালে বাইডেন বলেন, সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। আমি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালীন জনগণকে সঠিক কাজটি করতে উৎসাহিত করব।

    যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার বলছে, ৬০ শতাংশ আমেরিকান করোনভাইরাসের টিকা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

    এর আগে বৃহস্পতিবার বাইডেন সিএনএনকে জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে আমেরিকার জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো, আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।

    জনগণের সুরক্ষার উদ্বেগ নিরসনের জন্য টিকা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। জো বাইডেন মনে করেন, টিকা প্রদান কর্মসূচি শুরু হলেই যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমে আসবে।

    এদিকে আমেরিকার সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন জানিয়েছেন, মার্কিন জনগণকে উৎসাহিত করতে তারা প্রকাশ্যে টিকা নেওয়ার জন্যও প্রস্তুত রয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬