Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে টিকা অনুমোদনের আবেদন ফাইজারের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    ভারতে টিকা অনুমোদনের আবেদন ফাইজারের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫

    ভারতে টিকা অনুমোদনের আবেদন ফাইজারের

    ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকার ছাড়পত্রের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের টিকা তৈরিকারক প্রতিষ্ঠান ফাইজার।

    সম্প্রতি সাধারণের ব্যবহারের জন্য ব্রিটেন ও বাহরাইনে ফাইজার-বায়োএনটেকের তৈরি প্রতিষেধক ছাড়পত্র পেয়েছে। 

    ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভারতেও সেই টিকার ছাড়পত্র পেতে ডিজিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছে। 

    সরকারি সূত্র বলছে, ৪ ডিসেম্বর ফাইজার অনুমতিপত্রে লিখেছে– ‘ভারতে ওই টিকা বিদেশ থেকে আমদানি করে অবিলম্বে ব্যবহারের অনুমতি দেয়া হোক।’

    আবেদনে আরও বলা হয়েছে, ২০১৯-এ নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস আইন অনুযায়ী ভারতীয়দের ওপর এ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ওপর ছাড় দেয়া হোক। 

    বুধবারই ব্রিটেনে এ টিকা ছাড়পত্র পেয়েছে। 

    ব্রিটিশ সরকার আগেই জানিয়েছিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ব্রিটেনজুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে। ব্রিটেন ইতিমধ্যে দুই কোটি মানুষের টিকাকরণের জন্য ওই সংস্থাকে চার কোটি ডোজের ক্রয়াদেশ দিয়েছে। প্রত্যেককে দুটি ডোজে টিকা দেয়া হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। 

    ফাইজার জানিয়েছে, ব্রিটেনে টিকা বণ্টনের জন্য তারা প্রস্তুত।

    গবেষণায় দেখা গেছে, ফাইজার বায়োএনটেকের টিকা কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ৯০ থেকে ৯৫ শতাংশ কার্যকর। অতিসংকটাপন্ন রোগীর ক্ষেত্রে এ টিকা আনুমানিক ১০০ শতাংশ কাজ করে বলেও দাবি ওই সংস্থার। 

    ফাইজারের তৈরি টিকা বেশি কার্যকর হলেও এই টিকা সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষ ব্যবস্থা। এই টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের ৭০ ডিগ্রি সেলসিয়াস নিচে। অন্য যে টিকাগুলোর ট্রায়াল চলছে ভারতে, তা হিমাঙ্কের নিচে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়।

    গবেষকদের মতে, ফাইজার বায়োএনটেকের এই টিকা এক ধরনের এমআরএনএ জাতীয় ভ্যাকসিন। 

    তারা জানিয়েছেন, ভাইরাসের জেনেটিক কোড থেকে ক্ষুদ্র অংশ নিয়ে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এ টিকা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগেই জানিয়েছিল, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রতি ডোজের জন্য ১০ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫০ রুপি খরচ হবে।

    তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা  

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬