Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নাইজেরিয়ায় মুক্তি পেল অপহরণের শিকার ৩ শতাধিক স্কুলছাত্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০ ১৪:০৬

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    নাইজেরিয়ায় মুক্তি পেল অপহরণের শিকার ৩ শতাধিক স্কুলছাত্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০ ১৪:০৬

    নাইজেরিয়ায় মুক্তি পেল অপহরণের শিকার ৩ শতাধিক স্কুলছাত্র

    নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহরণের শিকার হওয়ার পর মুক্তি পেয়েছেন তিন শতাধিক স্কুলছাত্র। উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের ক্যানকারার একটি গ্রামীণ স্কুল থেকে সপ্তাহখানেক আগে তাদের তুলে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ছেড়ে দেয়া হয়েছে।

    কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা এমন খবর দিয়েছে। তবে আরও কেউ আটক আছে কিনা; তা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি।

    প্রথম অপরাধী তাদের অপহরণ করেছে বলা হলেও পরবর্তীতে বোকো হারাম দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এর আগে ২০১৪ সালে চিবোক থেকে ২৭৬ স্কুলছাত্রীকে তারা তুলে নিয়ে গিয়েছিল।

    ছয়দিনের অগ্নিপরীক্ষার পর স্থানীয় কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা মুক্তি পেয়েছেন। রাজ্য গভর্নর আমিনু বেল্লো মাসারি বলেন, নিরাপত্তা সংস্থার কাছে ৩৪৪ জন আছে, আজ রাতে তাদের কাটসিনায় নিয়ে যাওয়া হবে।

    রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনটিএকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি, অধিকাংশ স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। যদিও সবাইকে পাওয়া যায়নি।

    তিনি আরও জানান, পরিবারের সঙ্গে মিলিত হওয়ার আগে উদ্ধার হওয়াদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের জন্য এটা বিশাল স্বস্তির বিষয়।

    এদিকে বৃহস্পতিবার বোকো হারামের প্রকাশ করা একটি ভিডিও বার্তায় অপহৃত এক শিক্ষার্থীকে বলতে শোনা যায়, ৫২০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। 

    এ দিন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, অপহৃত শিশুর সঠিক সংখ্যা বলতে পারছেন না কেউ।

    অপহরণের পর এই শিশুদের কাটসিনা রাজ্যের কাছে ইয়াংকারা ও জামফারায় নিয়ে যাওয়া হয়। সূত্রটি আরও বলেছে, ঠিক কতজন এখন পর্যন্ত উদ্ধার হয়েছে, তা–ও পরিষ্কার নয়।

    প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা সেহু টুইটারে লিখেছেন, বর্তমানে দেশের উত্তরপশ্চিমাঞ্চল বুহারি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত বন্ধ থাকার পরও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য ও সন্ত্রাসীদের অস্ত্রশস্ত্র হাতে পাওয়া দুর্ভাগ্যজনক।

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬