Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাসের নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ডব্লিউএইচও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০ ১৬:১১

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    করোনাভাইরাসের নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ডব্লিউএইচও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০ ১৬:১১

    করোনাভাইরাসের নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি।  এটি নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বিদ্যমান পদ্ধতিতেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে বলেও জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

    করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য ও তার বাইরে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ডব্লিউএইচও আজ এ কথা জানায়। খবর এএফপির। 

    রয়টার্সের প্রতিবেদন বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাইরাসের এ ধরন আবিষ্কারের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন। ভাইরাসটিকে অনুসরণ করার জন্য ব্যবহৃত নতুন সরঞ্জামগুলো কাজ করছে বলে জানিয়েছেন তারা। 

    গতকাল ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর পর এ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

    তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক প্রধান মাইক রায়ান বলেন, এটি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেয়া যাবে না।’

    ‘আমাদের একটি ভারসাম্য খুঁজে পেতে হবে। স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ঘটছে জনসাধারণকে তা জানানো দরকার। তবে এটিও পরিষ্কার করতে হবে যে, এটি ভাইরাসের বিবর্তনের স্বাভাবিক অংশ’-যোগ করেন রায়ান। 
    ব্রিটেন থেকে পাওয়া তথ্য উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড ১৯-এর বর্তমান ধরনটি থেকে নতুন ধরনটি লোকজনকে বেশি অসুস্থ করছে বা এটি আরও প্রাণঘাতী, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি; তবে নতুন ধরনটি আরও সহজেই ছড়িয়ে পড়তে পারে।

    যেসব দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, তারা ঝুঁকি পর্যালোচনা করে অতিরিক্ত সাবধানতা থেকেই এটি করেছে এবং এটি দূরদর্শী পদক্ষেপ বলে মন্তব্য করেন রায়ান। 

    রোববার ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনাভাইরাসের নতুন এ ধরনটি ‘মোটেই নিয়ন্ত্রণে নেই’ বলে মন্তব্য করেছিলেন।

    বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের এই নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা বাড়ছে। এ পর্যন্ত ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্যের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। 

    করোনার নতুন ধরন সম্পর্কে গত সপ্তাহে তথ্য দেয় যুক্তরাজ্য সরকার। গত শনিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। এ কারণে সংক্রমণ পরিস্থিতি চিন্তিত করে তোলে যুক্তরাজ্য সরকারকে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য গতকাল প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

    করোনার নতুন ধরন যুক্তরাজ্যের বাইরেও একাধিক দেশে ছড়িয়েছে। এ অবস্থায় ৩০টির বেশি দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    ডেনমার্কে করোনাভাইরাসের ওই নতুন ধরনটি আবিষ্কৃত হওয়ার পর দেশটির ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেশী সুইডেন।

    এ বিষয়ে সাধারণ একটি নীতি গঠনের জন্য আলোচনায় বসেছে ইউরোপীয় ইউনিয়ন।

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬