Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মালয়েশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১ ১৪:৩৩

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মালয়েশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১ ১৪:৩৩

    মালয়েশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

    মহামারী করোনাভাইরাসের সংক্রমণের প্রতিরোধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

    দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির অধিকাংশ এলাকায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ব্যাপক বিধিনিষেধ আরোপ করার একদিন পর সুলতানের কাছ থেকে এমন সিদ্ধান্ত এসেছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য বলা হয়েছে। 

    ইতিমধ্যে সেখানকার অধিকাংশ ব্যবসা বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাও বিপর্যয়ের মুখোমুখি রয়েছে। সোমবারের এক বৈঠকে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের কাছ থেকে অনুরোধ আসার পর ১ আগস্ট থেকে জরুরি অবস্থা ঘোষণায় রাজি হয়েছেন সুলতান আবদুল্লাহ আহমাদ শাহ।

    টেলিভিশনে দেওয়া ভাষণে মুহিউদ্দিন বলেন, পার্লামেন্ট স্থগিত থাকবে এবং কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রয়োজন হলে রাজা নতুন আইন সচল করতে পারবেন।

    ১০ মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুহিউদ্দিনের সরকার নানা প্রতিকূলতায় পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, বেসামরিক সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এটি কোনো সামরিক অভ্যুত্থান না এবং কারফিউ বলবৎ করা হবে না।

    মহামারী নিয়ন্ত্রণে আসার পর সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এমন একসময় তিনি এ ঘোষণা দিয়েছেন, তখন মুহিউদ্দিনের প্রধান জোটমিত্ররা সমর্থন প্রত্যাহার করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এতে সরকার পতন ও আগামী নির্বাচন দেওয়ার প্রয়োজন পড়ত।

    মহামারীর মধ্যে নির্বাচন হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে। 

    কঠোর লকডাউনের মাধ্যমে গত এক বছর করোনা নিয়ন্ত্রণে রেখেছে মালয়েশিয়া। কিন্তু বিধিনিষেধ শিথিল করার পর আক্রান্তের নতুন রেকর্ড গড়ছে।

    রাজনৈতিক জীবন সাময়িক বাতিল হলেও এ ঘোষণায় বেসরকারি হাসপাতাল সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলো রোগীদের চাপ নিতে না পারলে বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণে নিতে পারবে সরকার।

    সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকেও অতিরিক্ত সহায়তা নেওয়া হবে বলে জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ কমে গেলেই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৩৮ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৫৫ জন।

    এ জরুরি ঘোষণা ক্ষমতায় টিকে থাকতে মুহিউদ্দিনের রাজনৈতিক চাল বলে সমালোচকরা দাবি করছেন। এতে সাধারণ মানুষের স্বাধীনতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

    মাহাথির মোহাম্মদের মেয়ে মারিনা মাহাথির বলেন, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সরকার নিজের ব্যর্থতার জানান দিয়েছে। মহামারী নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। দেশ শাসন ও জনগণের প্রতি খেয়াল রাখতেও তারা ব্যর্থ।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬