Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাত ১০টায় বাইডেনের শপথ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:০০

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাত ১০টায় বাইডেনের শপথ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:০০

    নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাত ১০টায় বাইডেনের শপথ

    যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

    দেশটির স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) শপথ অনুষ্ঠিত হবে। বাইডেনের পর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন।

    শপথ নেয়ার পরপরই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউজে উঠবেন। এদিন জাতির উদ্দেশে তিনি ভাষণ দেবেন।

    শপথ অনুষ্ঠানে সম্ভাব্য অভ্যন্তরীণ হামলা এড়াতে ওয়াশিংটনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ৬ জানুয়ারি দেশটির ক্যাপিটল হিলের সহিংসতার পর এই নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। খবর রয়টার্স।

    মার্কিন আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকার্থি বলেছেন, ওয়াশিংটনের বেশিরভাগ রাস্তা এবং মেট্রো স্টেশনগুলোর পাশাপাশি জাতীয় উদ্যান হিসেবে পরিচিত ন্যাশনাল মল বন্ধ করে দেয়া হয়েছে। ভার্জিনিয়া রাজ্য থেকে শহরে প্রবেশের সেতুগুলোও বন্ধ করে দেয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, সহিংসতার হাত থেকে রক্ষায় হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা শপথ এলাকাজুড়ে অবস্থান করছেন। তীব্র নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও বাইডেন অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী স্থানে করার পরিকল্পনা নিয়েছেন।

    এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ১৬০ বছরের মার্কিন ঐতিহ্য উপেক্ষা করে ঘোষণা দিয়েছেন, তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।

    বাইডেনের শপথের চার ঘণ্টা আগে হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় বুধবার সকালে একটি বিদায়ী লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ওয়াশিংটন ছাড়ার পরিকল্পনা করছেন। মেরিল্যান্ড সামরিক ঘাঁটিতে তার বিদায় অনুষ্ঠান হবে।

    প্রসঙ্গত, ১৯৪২ সালের ২০ নভেম্বর জো বাইডেনের জন্ম। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র, মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। উত্তরপূর্ব পেনসিলভেনিয়ার স্ক্র্যানটনে বেড়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকে প্রবল দারিদ্রের মাঝে বড় হয়েছেন মার্কিন এই রাজনীতিক। ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনার পাঠ চুকেন বাইডেন।

    জন এফ কেনেডির রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভক্ত ছিলেন তিনি। ১৯৬১ সালের দিকে ধীরে ধীরে রাজনীতির দিকে ঝুঁকে পড়েন।

    ২০০৯ সালের ২০ জানুয়ারি বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ২০১৭ সাল পর্যন্ত একই পদে ছিলেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬