Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জলপাইগুড়িতে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:১৩

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    জলপাইগুড়িতে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ১৪

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ১৪:১৩

    জলপাইগুড়িতে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ১৪

    ভারতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ১৪ জন নিহত হয়েছেন।

    মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও তিন শিশু রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

    পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত নয়টার দিকে তিনটি গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষের আত্মীয়রা। রাস্তা ফাঁকা থাকায় উল্টো দিকের লেন ধরেই গাড়িগুলো যাচ্ছিল। সে সময় সঠিক লেন ধরে বিপরীত দিক থেকে ১০ চাকার একটি পাথরবোঝাই ট্রাক ময়নাগুড়ির দিকে যাচ্ছিল।

    জলঢাকা সেতুর কাছে কনেযাত্রীদের একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওই ট্রাকের। এতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে কাত হয়ে যায়। সে সময় পাশ কাটিয়ে কনেযাত্রীদের বাকি দুটি গাড়ি যাওয়ার চেষ্টা করতেই ট্রাকটি গাড়ি দুটির উপর উল্টে যায়। যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে যায় গাড়ি দুটি। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। হাসপাতালের নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

    খবর পেয়েই দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। উদ্ধারকাজের জন্য নিয়ে আসা হয় বেশ কয়েকটি ক্রেন। দ্রুত উদ্ধারকাজের জন্য আরও পুলিশ আসে। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন। ক্রেন দিয়ে ট্রাকটিকে তোলার পর পাথর সরিয়ে আহতদের উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ধূপগুড়ি হাসপাতালে এবং পরে জলপাইগুড়ি হাসাপাতালে স্থানান্তরিত করা হয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির সামনে একটি লরি ছিল। যেটা খুব আস্তে যাচ্ছিল। লরিটিকে ওভারটেক করার চেষ্টা করেন ট্রাকচালক। সে সময়েই উল্টো লেন ধরে আসা কনেযাত্রীর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির।

    জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে সবার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে। ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

    দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। রাত নয়টা থেকে রাত একটা পর্যন্ত উদ্ধার কাজ চলে। রাত দুটার পর রাস্তা স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬