Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ চায় জাতিসংঘ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫৭

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ চায় জাতিসংঘ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫৭

    মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ চায় জাতিসংঘ

    মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ। এটি নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অভ্যুত্থানের বিরুদ্ধে একটি নিরাপত্তা পরিষদের বৈঠকে নিন্দা প্রস্তাব এনেছিল জাতিসংঘ। তবে সেটি আটকে দিয়েছে চীন।

    নির্বাচনে জালিয়াতির অভিযোগে সোমবার দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সাং সু চি ও প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। তারপরই এক বছরের জরুরি অবস্থা ঘোষণা ও ক্ষমতা দখল করে তারা।

    মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বলেন, এই অভ্যুত্থান ব্যর্থ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর পর্যাপ্ত চাপ তৈরির যথাসাধ্য চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি দেশটির নির্বাচন সাধারণভাবেই হয়েছিল। নির্বাচনের পর এই রূপান্তর অগ্রহণযোগ্য।

    মিয়ানমারে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হবে বলে আশাবাদী আমি।

    ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এই বিষয়ে একটি সম্ভাব্য বিবৃতি নিয়ে আলোচনা করছে। এই বিবৃতির প্রাথমিক খসড়া তৈরি করেছে ব্রিটেন। সেখানে অভ্যুত্থানের নিন্দা, সেনাবাহিনীকে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    তবে এই বিবৃতি প্রকাশ করতে হলে সদস্যদের একমত হতে হবে। কূটনীতিকরা বলছেন যে, নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাব ফের আটকে দিতে পারে মিয়ানমারের অন্যতম মিত্র চীন ও রাশিয়া। এটি পাস করাতে হলে বিবৃতির ভাষা আরও নরম করতে হবে।

    গুতেরেস বলেন, অং সাং সু চিকে যদি আমরা কোনো কিছুর জন্য দোষারোপ করি তা হলো- তিনি সামরিক বাহিনীর খুব কাছের ছিলেন। সামরিক বাহিনীকে রক্ষা করেছিলেন। যা রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর নাটকীয় আক্রমণের সঙ্গে সম্পৃক্ত।

    ২০১৭ সালে রাখাইনে ভয়াবহ নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লক্ষাধিক রোহিঙ্গা। যারা এখনো শরণার্থী শিবিরে রয়েছে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এটিকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দিয়েছে।

    গুতেরেস বলেন, অভ্যুত্থানের সময় সামরিক বাহিনীর দ্বারা আটককৃত সকলকে মুক্তি দিতে হবে এবং সাংবিধানিক আদেশ পুনরুদ্ধার করতে হবে। মিয়ানমারের সেনাবাহিনীকে বোঝা উচিত যে এভাবে একটি দেশ শাসন করা যায় না এবং এটি এগিয়ে যাওয়ার উপায় নয়।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬