Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইয়েমেনে সৌদি হামলায় মার্কিন সহায়তা বন্ধ হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪৮

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    ইয়েমেনে সৌদি হামলায় মার্কিন সহায়তা বন্ধ হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪৮

    ইয়েমেনে সৌদি হামলায় মার্কিন সহায়তা বন্ধ হচ্ছে

    ইয়েমেনে ধ্বংসাত্মক যুদ্ধে সৌদি আরবকে সমর্থনের ইতি ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শরণার্থীদের ক্রমবর্ধমান স্বাগত জানানোর পাশাপাশি আমেরিকান পররাষ্ট্রনীতিকে বড় ধরনের পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

    প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র বিষয়আশয় নিয়ে নিজের প্রথম ভাষণে জার্মানি থেকে মার্কিন সেনাদের সরিয়ে আনতে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাও স্থগিত করে দেন বাইডেন।

    এ ছাড়া ‘চীন ও রাশিয়া থেকে আসা কর্তৃত্ববাদী হুমকির’ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

    শপথ নেওয়ার পর তাদের মেয়াদের দুই সপ্তাহ পার হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

    ট্রাম্পের উত্তেজনাপূর্ণ চার বছর পার হওয়ার পর কূটনৈতিক নীতিতে নতুন করে আলোকপাত করতে যাচ্ছেন তার উত্তরসূরি।

    একটি অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করা কূটনীতিকদের বাইডেন বলেন, আমেরিকা ফিরে এসেছে, কূটনীতি ফিরে এসেছে।

    সুসজ্জিত বেঞ্জামিন ফ্রাংকলিন কক্ষে অল্পসময়ের বক্তৃতায় তিনি আরও বলেন, ইয়েমেনে মিত্র সৌদি আরবের যুদ্ধে অস্ত্রবিক্রিসহ সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। কারণ ইয়েমেনে সৌদি হামলায় মানবিক ও কৌশলগত বিপর্যয় তৈরি হয়েছে।

    প্রবীণ কূটনীতিক টিমোথি লেন্ডারকিংকে ইয়েমেনবিষয়ক দূত মনোনয়ন করেন প্রেসিডেন্ট বাইডেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে জাতিসংঘের চেষ্টায় সহায়তা করবেন এ দূত।

    এ ছাড়া হুতি বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি আলোচনা নতুন করে শুরু করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন।

    ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ অঞ্চল হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির জনগণের কাছে যাতে মানবিক সহায়তা পৌঁছায় তা নিশ্চিত করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। 

    এই অসহনীয় যুদ্ধে ইয়েমেনের সাধারণ ব্যাপক ভোগান্তিতে রয়েছে। দেশটির দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে জাতিসংঘ। কাজেই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করলেন বাইডেন। 

    খবর: এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬