Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিয়ানমারে বিক্ষোভে সমর্থন দেওয়ায় শীর্ষ অভিনেতা গ্রেফতার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫১

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মিয়ানমারে বিক্ষোভে সমর্থন দেওয়ায় শীর্ষ অভিনেতা গ্রেফতার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫১

    মিয়ানমারে বিক্ষোভে সমর্থন দেওয়ায় শীর্ষ অভিনেতা গ্রেফতার

    মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে দেশটির খ্যাতিমান একজন অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তার স্ত্রীর বরাতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে।

    জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে গত পহেলা ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গণতান্ত্রিক অধিকারের দাবিতে অব্যাহত বিক্ষোভ চলছে।

    মান্দালয় শহরে পুলিশ ও সেনাবাহিনীর প্রকাশ্য গুলিতে দুজন নিহত হয়েছেন। আর সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর মূল পেজটি মুছে দিয়েছে সামাজিকমাধ্যম ফেসবুক।

    তবে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ দমনে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। বিরোধীদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।

    গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আহত হয়ে নিহত এক তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন শোকগ্রস্ত স্বজনরা।

    নিহত এই নারী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। শান্তিপূর্ণ ও ব্যাপক অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে কর্তৃপক্ষ তাদের কৌশলও জোরদার করেছে।

    গত দুসপ্তাহেরও বেশি সময় চলা বিক্ষোভের মধ্যে শনিবার সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। মান্দালয়ে যখন শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, তখন তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে সেনাবাহিনী ও পুলিশ প্রকাশ্যে গুলি করে।

    বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতার নিন্দা জানিয়ে গুতেরেস বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ভয়-ভীতি প্রদর্শন, হয়রানি ও প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য। 

    সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার জন্য যে ছয় সেলিব্রেটির বিরুদ্ধে উসকানিবিরোধী আইনে সেনাবাহিনী বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল অভিনেতা লু মিন তাদের একজন।

    মিনের বিরুদ্ধে আনা অভিযোগে তার দুই বছর কারাদণ্ড হতে পারে। ইয়াঙ্গুনে লু মিন বেশ কয়েকটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন।

    তার স্ত্রী খিন সাবাই উ নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ইয়াঙ্গুনের তাদের বাড়িতে পুলিশ এসে তার স্বামীকে ধরে নিয়ে গেছে। 

    তিনি বলেন, তারা শক্তি প্রয়োগ করে দরজা খুলে তাকে ধরে নিয়ে যায়, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা আমাকে জানায়নি। আমি তাদের থামাতে পারিনি। তারা আমাকে জানায়নি।

    সামরিক মুখপাত্র জ মিন তুন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনেবলেছেন, সংবিধান মেনেই সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে এবং জনগণের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ তাতে সমর্থন দিচ্ছে। সহিংসতা উস্কে দেওয়ার জন্য প্রতিবাদকারীদের দায় দিয়েছেন তিনি।

    মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী ‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার’ শনিবার জানিয়েছে, অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় এ পর্যন্ত ৫৬৯ জনকে গ্রেফতার, অভিযুক্ত অথবা কারাদণ্ড দেওয়া হয়েছে।

     
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬