Journalbd24.com

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হাসতে হাসতে আত্মহত্যা করল তরুণী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:৩১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    হাসতে হাসতে আত্মহত্যা করল তরুণী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:৩১

    হাসতে হাসতে আত্মহত্যা করল তরুণী

    ২৩ বছর বয়সী বিবাহিত তরুণী আয়েশা। ভারতের গুজরাটের আমদাবাদের সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নদীতে ঝাঁপ দেওয়ার আগে হাসিমুখে তিনি বিশ্ববাসির জন্য একটি শেষ বার্তা, একটি ভিডিও রেকর্ড করেছেন। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  ভিডিওতে তিনি বলেন, যে চাপের মুখে তিনি কিছু করছেন না এবং তিনি সন্তুষ্ট যে তিনি আল্লাহর সাথে সাক্ষাত করবেন। ভিডিওটি তৈরির পরে, তিনি এটি তার পরিবারের কাছে পাঠিয়েছিলেন এবং তারপরে সেতু থেকে ঝাঁপিয়ে পড়েন নদীতে।

    ভিডিও থেকে জানা গেছে, ওই তরুণীর নাম আয়েশা। সেখানে তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই জীবন শেষ করছেন তিনি। তবে তার বাবার অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত ঝামেলার জেরেই আত্মহত্যা করেছেন আয়েশা।

    মেয়ের মৃত্যু নিয়ে আয়েশার বাবা লিয়াকত আলি জানিয়েছেন, রাজস্থানের জালোরের বাসিন্দা আরিফ খানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল ২০১৮ সালের জুলাই মাসে। তিনি বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। সেময় আমি কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু তাদের লোভ এতে বেড়ে যায়। কয়েক মাস আগে আয়েশার সঙ্গে ঝামেলা হয় আরিফের। তার পর আয়েশা আমার বাড়িতে ফিরে আসে। এরপর ফোনেও কথা হতো না তাদের।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। নদীর তীর থেকে আয়েশার লাশও উদ্ধার করা হয়েছে।

    এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে আয়েশাকে বলতে শোনা গেছে, যে সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, এর জন্য কেউ আমাকে চাপ দেয়নি। বুঝলাম আল্লাহ আমাকে ছোট্ট জীবনই দিয়েছেন। বাবা, তুমি আর কত লড়বে? মামলা তুলে নাও। যে স্বাধীনতা চায়, তাকে মুক্ত করে দাও। ভিডিওর এক পর্যায়ে আয়েশা বলেন, আমি আমার জীবন শেষ করতে চলেছি। আল্লাহর সঙ্গে দেখা হবে ভেবে আমি খুশি। দেখা হলে তাকে জিজ্ঞাসা করব, আমি কী ভুল করেছি? আমার দোষ কী? 

    সব শেষে আবেগতাড়িত হয়ে আয়েশাকে বলতে শোনা যায়, এই সুন্দর একলা নদীর কাছে আমার অনুরোধ, আমাকে যেন এই নদী নিজের মধ্যে প্রবেশ করতে দেয়। আমি হাওয়ার মতো উড়ে যেতে চাই। ভেসে যেতে চাই।

    সূত্র: ইন্ডিয়া.কম।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬