Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • উন্নত দেশগুলোকে টিকা মজুত বন্ধের আহ্বান জাতিসংঘের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:৪৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    উন্নত দেশগুলোকে টিকা মজুত বন্ধের আহ্বান জাতিসংঘের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:৪৪

    উন্নত দেশগুলোকে টিকা মজুত বন্ধের আহ্বান জাতিসংঘের

    বিশ্বের উন্নত দেশগুলো বিপুল পরিমাণ করোনা টিকার ডোজ মজুত করায় এবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিজেদের সংগ্রহে থাকা অতিরিক্ত টিকার ডোজ দরিদ্র দেশগুলোকে বিতরণের আহ্বানও জানিয়েছেন তিনি।

    স্থানীয় সময় রোববার কানাডার সিবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘করোনা টিকার বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। একদিকে দেখা যাচ্ছে, অনেক দেশের হাতে টিকার একটি ডোজও নেই, আবার কিছু দেশের হাতে রয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ।’

    ‘করোনা টিকা কোনো বিলাসজাত পণ্য নয়। বর্তমান পরিস্থিতিতে এটি বৈশ্বিকভাবে প্রয়োজনীয় পণ্য। বিশ্বের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা না গেলে এই মহমারিকে আমরা বিদায় জানাতে পারব না। তাই যত দ্রুত সম্ভব, টিকা বিতরণে ন্যায্যতা আনা প্রয়োজন।’

    আন্তোনিও গুতেরেস বলেন, ‘উন্নত দেশগুলোকে বলছি- টিকা মজুত বন্ধ করুন। এটা প্রথম কাজ। তারপর নিজেদের সংগ্রহে থাকা টিকার ডোজগুলো দরিদ্র দেশগুলোকে দিন।’

    উন্নত দেশগুলোর টিকা মজুতের বিষয়টি প্রথম সামনে এনেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনি অভিযোগ করেছিলেন- উন্নত দেশগুলো অন্য কারো কথা বিবেচনায় না রেখে ইচ্ছেমত করোনা টিকার ডোজ মজুত করছে।

    এ প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে গেব্রিয়েসুস বলেছিলেন, উন্নত দেশগুলো তাদের বিবেক ও নৈতিকতার প্রান্তসীমায় পৌঁছেছে। তাদের মজুতপ্রবণতার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিতরণ প্রকল্প কোভ্যাক্স ইনিশিয়েটিভসে টিকার ডোজ যোগানে টান পড়ছে বলেও জানিয়েছিলেন তিনি।

    বিশ্বের দরিদ্র ও অর্থনৈতিকভাবে অনগ্রস দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ২০২০ সালে আন্তর্জাতিক টিকা বিতরণ সংস্থা গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সঙ্গে যৌথভাবে ‘কোভ্যাক্স ইনিশিয়েটিভ’ প্রকল্প শুরু কলেছে ডব্লিউএইচও।

    রোববারের সাক্ষাৎকারে আন্তোনিও গুতেরেসও বিষয়টি সামনে আনেন। টিকা মজুত প্রবণতার কারণে কোভ্যাক্স ইনিশিয়েটিভসকে পূর্ণমাত্রায় সক্রিয় করা যাচ্ছে না উল্লেখ করে উন্নত দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘এই মহামারির বিষয়ে একটি কথা আমাদের সবসময় স্মরণে রাখা প্রয়োজন; আর সেটি হলো- যতক্ষণ অন্যরা নিরাপদ না হচ্ছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।’

    উন্নত অনেক দেশ বর্তমানে ভ্যাকসিনেশন পাসপোর্ট প্রণয়ন করছে; অর্থাৎ যারা করোনা টিকা নিয়েছেন, তাদের আলাদা পাসপোর্ট দিচ্ছে দেশগুলোর সরকার। জাতিসংঘ বিষয়টি সমর্থন করছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যতক্ষণ টিকা বণ্টনে সমতা না আসছে, ততক্ষণ পর্যন্ত এ প্রসঙ্গে কোনো কথা বলা অর্থহীন।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬