Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে একদিনে রেকর্ড শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১ ১৪:২২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতে একদিনে রেকর্ড শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১ ১৪:২২

    ভারতে একদিনে রেকর্ড শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু

    করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে একদিনে রেকর্ড দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

    এই নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো।

    এতে ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের এ সংখ্যা নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি। ১ লাখ ৭৮ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে এ তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর বিশ্বে চতুর্থ স্থানে আছে ভারত।

    স্থানীয় সময় সোমবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, দিল্লি ও কর্নাটকে সর্বোচ্চ সংখ্যক রোগী বেড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

    মহারাষ্ট্রে ৬৮ হাজার ৬৩১ জন, দিল্লিতে ২৫ হাজার ৪৬২ জন এবং কর্নাটকে ১৯ হাজার ৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতেও দৈনিক রোগী বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে, শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯৩ জন।

    সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে বিহার, রাজস্থান, তালিম নাডু ও মনিপুর নতুন বিধিনিষেধের ঘোষণা দিয়েছে। বিহারে রাত ৯ থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউয়ের পাশাপাশি ১৫ মে পর্যন্ত বিপণিবিতান, স্কুল, সিনেমা হল ও ধর্মীয় প্রার্থনার স্থানগুলো বন্ধ থাকবে।

    তামিল নাডুতে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউয়ের ঘোষণা দেওয়া হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। এর পাশাপাশি সমুদ্র সৈকত, পার্ক সাময়িকভাবে বন্ধ থাকবে এবং আন্তঃরাজ্য বাস চলাচল সীমিত থাকবে।

    রাজস্থানে সোমবার থেকে ৩ মে পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ জারির ঘোষণা আসছে বলে খবর গণমাধ্যমের।

    মনিপুরে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। রাজ্যটিতে বড় ধরনের জনসমাবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

    জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভারতে করোনাভাইরাস সংক্রমণ বেশ কমে এসেছিল। ওই সময় দৈনিক শনাক্ত ২০ হাজারের নিচে নেমে গিয়েছিল। কিন্তু মার্চে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। এখন সংক্রমণ লাগামহীন হয়ে গেছে।

    দেশে সংক্রমণ ও মৃত্যু যত বাড়ছে মোদী প্রশাসনের উপর চাপও তত বাড়ছে। স্বাস্থ্য খাতের এ চরম সংকট মোদি প্রশাসন যেভাবে অবহেলা করছে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

    দেশটিতে যখন করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখনও সেখানে নানা ধর্মীয় উৎসব আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এসব আয়োজনে নিয়মকানুনের তোয়াক্কা না করে লাখ লাখ মানুষ ভিড় করছেন।

    অন্যদিকে চলছে স্থানীয় সরকার নির্বাচন। যেখানে খোদ মোদি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই বড় বড় সমাবেশের আয়োজন করছেন। যেসব সমাবেশে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬