Journalbd24.com

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • খেলা জিতেছি, সবার পাশে থাকবো: মমতা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৫:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৫:০১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    খেলা জিতেছি, সবার পাশে থাকবো: মমতা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৫:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৫:০১

    খেলা জিতেছি, সবার পাশে থাকবো: মমতা

    বাম পায়ে আঘাত লাগার কারণে গত দেড় মাসের বেশি সময় ধরে হুইলচেয়ারে বসেই প্রচার চালিয়েছিলেন তিনি। চষে বেড়িয়েছেন গোটা পশ্চিমবাংলা। ফলে একুশের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দোপাধ্যায়।

    ভোটের ফল প্রকাশিত হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে কালীঘাটসহ কলকাতার সর্বত্রই সবুজ আবির খেলায় মেতেছিল। তখনও কর্মী-সমর্থকেরা জানতেন না নন্দীগ্রামে ফল নিয়ে টালমাটাল অবস্থা। ১৯৫৩ ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা- এমন খবর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তবে নির্বাচন কমিশনের তথ্য বলছে, এখনও যে ফল প্রকাশ হয়েছে শুভেন্দু জয়ী হয়েছেন। তবে কেউ পুনর্গণনার আবেদন করে তা পরে জানানো হবে।

    অপরদিকে রোববার (২ মে) ভোটগণনা শুরু পর থেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন মমতা। ফল নিজের কোর্টে আসার পরই স্বমহিমায় হেঁটে বের হন কালীঘাটের বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে মমতা বলেন, এটা বাংলার জয়। কিন্তু উচ্ছ্বাস যেন বাঁধভাঙা না হয়। করোনা চলছে। এখন করোনা মোকাবিলা করাই প্রধান কাজ। এখনই বিজয় মিছিল নয়। সবাই বাড়ি যান। অভিনন্দন আপনাদের সবাইকে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় উৎসব কবে হবে পরে জানবো।

    এরপর স্থানীয় সময় ৬টার এক ভার্চ্যুয়াল সভা থেকে মমতা বলেন, আমি ভেবেছিলাম ২২১ আসন পাবো। সেটাই টার্গেট করেছিলাম। আমি বলেছিলাম যে ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করবো। সেটাই করেছি। বাংলার এই জয় আসলে ভারতের জয়। ভারতকে বাঁচিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনও খারাপ ব্যবহার করেছে। মনুষ্যত্বকে বাঁচিয়েছে এই জয়।

    বিজেপির স্লোগান ছিল রাজ্যে এবার ডাবল ইঞ্জিন। অর্থাৎ কেন্দ্রে বিজেপি রাজ্যেও বিজেপি।

    এরপর মমতা বলেন, বাংলায় খেলা হবে। বাংলার গ্রামের ক্লাবগুলোকে ৫০ হাজার ফুটবল আমি দেবো। খেলা হয়েছে, আমরা জিতেছি। বড় আকারে শপথগ্রহণ অনুষ্ঠান করবো না কোভিড পরিস্থিতিতে। এবার মানুষের কথা শুনবো। অন্য কারো কথা নয়।

    বিনা পয়সায় ভ্যাকসিন সবাইকে দেবো। কেন্দ্রকে বলবো ১৪০ কোটি লোককে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে। না করলে গান্ধী মূর্তির নিচে প্রতিবাদ শুরু করবো। আজ আমার খুব আনন্দের দিন। আমার চেয়ে বড় খুশি আর কেউ হয়নি। বিজয় মিছিল না করলেই ভালো এখন। পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজয় মিছিল করবো।

    ‘এখন সবচেয়ে বড় কাজ মানুষের পাশে দাঁড়াবো। সবার পাশে থাকবো। বাংলার মানুষকে আমার স্যালুট। আমি গর্বিত যে বাংলার মানুষ এই কাজ করে দেখিয়েছে দেশকে। যা যা প্রতিশ্রুতি দিয়েছি পালন করবো। ’

    শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের পূর্ণ ফল প্রকাশ হয়নি। ২১৫ আসনে এগিয়ে আছে তৃণমূল। বিজেপি এগিয়ে ৭৫ আসনে। সংযুক্ত মোর্চা এবং অন্যান্য এগিয়ে আছে একটি একটি করে আসনে।

    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬