Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়ালো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:১০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়ালো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:১০

    ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়ালো

    করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারত। সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বাড়ছে দেশটিতে। করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর ভারতের নাম এসেছে আগেই। এবার দেশটি করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাওয়া দেশের কাতারে ঢুকে পড়ল। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় দেশ ভারত—যেখানে করোনায় আক্রান্ত হয়ে তিন লাখের বেশি মানুষ মারা গেছেন।করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারত। সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বাড়ছে দেশটিতে। করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর ভারতের নাম এসেছে আগেই। এবার দেশটি করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাওয়া দেশের কাতারে ঢুকে পড়ল। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় দেশ ভারত—যেখানে করোনায় আক্রান্ত হয়ে তিন লাখের বেশি মানুষ মারা গেছেন।

    এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

    রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৫৫ জনে। এই ২৪ ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার ৮৪২ ভারতীয়র করোনা শনাক্ত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য, ভারতে মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ২২০ জনে দাঁড়িয়েছে।

    সংক্রমণ শনাক্তে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র গতকাল রাত পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৩ হাজার ৯১২ জন। একটি দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ। সংক্রমণ শনাক্তে বৈশ্বিক শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

    আর ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনের করোনা শনাক্ত করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন। সেই হিসাবে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় ভারতের আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের অবস্থান। আর ২ লাখ ২১ হাজার ৫৭৯ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় ভারতের পরে রয়েছে মেক্সিকো।

    বিশ্বে বর্তমানে করোনার সংক্রমণের কেন্দ্র ভারত। ভারতে সংক্রমণের ‘বিস্ফোরণের’ জন্য করোনার ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অবস্থা এমন যে, করোনা রোগীদের প্রয়োজনীয় অক্সিজেনের হাহাকার পড়ে গেছে ভারতের হাসপাতালগুলোয়।

    করোনার পাশাপাশি মিউকরমাইকোসিস বা ‘ব্ল্যাক ফাঙ্গাসের’ বিরুদ্ধে লড়তে হচ্ছে ভারতকে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যুও। এ পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করতে রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে রাজস্থান ও তেলেঙ্গানা রাজ্য সরকার ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে। যদিও এ সংক্রমণে সবচেয়ে বেশি ভুগছে মহারাষ্ট্র।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬