Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ২৭০ কোটি ডলার দান করছেন ম্যাকেঞ্জি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২১ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২১ ১৪:৪৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ২৭০ কোটি ডলার দান করছেন ম্যাকেঞ্জি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২১ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২১ ১৪:৪৯

    ২৭০ কোটি ডলার দান করছেন ম্যাকেঞ্জি

    তিনি এখন শুধুই ম্যাকেঞ্জি স্কট। নাম থেকে ঝেড়ে ফেলেছেন ম্যাকেঞ্জি বেজোস-এর শেষ অংশটি। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে যখন ঘরসংসার করছিলেন তখন তিনি এই ‘বেজোস’ পদবী ব্যবহার করতেন। কিন্তু ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ম্যাকেঞ্জি এখন শুধুই ম্যাকেঞ্জি স্কট। এ জন্য তিনি সংবাদ শিরোনাম হননি।

    এবার তিনি বিভিন্ন দাতব্য কাজে আরও ২৭০ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন। এ জন্য জেফ বেজোসের সাবেক এই স্ত্রী আবার আলোচনায়, বিশ্ব মিডিয়ায়। এক ব্লগ পোস্টে মিস স্কট বলেছেন, ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়েছে, যাদের দিকে নজর দেয়া হয়নি, সেইসব মানুষকে তিনি এই অর্থ দিতে চেয়েছেন।

    এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তিনি ব্লগ পোস্টে লিখেছেন, বর্ণবাদ বিষয়ক অসমতা, আর্টস এবং শিক্ষা নিয়ে কাজ করে এমন ১৮৬টি সংগঠনকে তিনি বাছাই করেছেন। তাদেরকে এই অর্থ দেয়া হবে।

    বিশ্বে সবচেয়ে ধনী নারীদের অন্যতম এখন মিস স্কট। এই অর্ধের বেশির ভাগই এসেছে ২০১৯ সালে জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদ থেকে। কারণ, জেফ বেজোস বিশ্বে শ্রেষ্ঠ ধনী। তার অর্জিত সম্পদ বিচ্ছেদের সময় ভাগাভাগি হয়েছে দু’জনের মধ্যে। ন্যায্য পাওনা বুঝে পেয়ে মিস স্কটও এখন বিশ্বে প্রভাবশালী এবং ধনী নারীদের অন্যতম। বিচ্ছেদের চুক্তি অনুযায়ী, অ্যামাজনের শতকরা ৪ ভাগ শেয়ার পাবেন মিস স্কট। কারণ, তিনি ১৯৯৪ সালে প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন প্রতিষ্ঠায় জেফ বেজোসকে সাহায্য করেছিলেন। বিচ্ছেদের সময় থেকেই ম্যাকেঞ্জি স্কট তার অর্থ দাতব্য সংস্থাগুলোতে দান করে দেয়ার আকাঙ্খা প্রকাশ করে আসছেন। ডিসেম্বরে তিনি জানান যে, মাত্র চার মাসের মধ্যে তিনি কমপক্ষে ৪০০ কোটি ডলার দান করেছেন নারীদের নেতৃত্বাধীন দাতব্য সংস্থা, ফুড ব্যাংক এবং কৃষ্ণাঙ্গদের কলেজে।

    এত বেশি অর্থ দান করে দেয়া সত্ত্বেও তিনি এখনও বিশ্বের ২২তম ধনী। তার সম্পদের পরিমাণ ৫৯৫০ কোটি ডলার। এ তথ্য ফোরবিস ম্যাগাজিনের। মঙ্গলবার তার সর্বশেষ ব্লগ পোস্টে লিখেছেন, নিজের সম্পদ তিনি ভাগ বাটোয়ারা করে দিতে চান। গবেষকদের সঙ্গে এবং নতুন স্বামী বিজ্ঞানের শিক্ষক ড্যান জিউইটের সঙ্গে কাজ করছেন। কাজ করছেন এ জন্য যে, কাকে এই অর্থ দান করা যায় তা নিয়ে। ২০১৯ সালে তিনি ‘গিভিং প্লেজ’ চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে অর্জিত সম্পদের বেশির ভাগই দান করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ম্যাকেঞ্জি স্কট।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬