Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে করোনায় আরও ১৫৭৬ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২১ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২১ ১৪:৫৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতে করোনায় আরও ১৫৭৬ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২১ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২১ ১৪:৫৩

    ভারতে করোনায় আরও ১৫৭৬ জনের মৃত্যু

    ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে ভারতে। দীর্ঘ ৮১ দিন পর ২৪ ঘণ্টায় ৬০ হাজারের নিচে নেমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই সময়ে নতুন করে সেখানে শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫ জনে।

    দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জনে।

    আজ রবিবার (২০ জুন) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

    মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। এর মধ্যে অবশ্য ভারতে শিগগিরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তা যাতে মারাত্মক আকার ধারণ না করে সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকারসহ সমস্ত রাজ্য সরকার।

    মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জন করোনামুক্ত হয়েছেন।

    ভারতে টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ রোধের পরিকল্পনা নেয়া হয়েছে। এমনকি শিশুদেরও যাতে ভ্যাকসিনের আওতায় আনা যায় তার ট্রায়াল চরছে। এ পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৭ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ। তবে টিকাকরণের পাশাপাশি রোগী শনাক্তে পরীক্ষাও চলছে। গতকাল সেখানে ১৮ লাখ ১১ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    এদিকে বিশ্বজুড়েই প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৭ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১১১ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৭২৮ জন।

    বিশ্বব্যাপী মোট ১৭ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৭৪ হাজার ৮৭৯ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ৯৮৬ জন।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬